বল হাতে বিশ্বের বড় মাপের ব্যাটারদের ড্রেসিংরুমে ফিরিয়ে দিতে খুব একটা বেশি সময় খরচ করেন না শাহিন শাহ আফ্রিদি। বিপক্ষ দলের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার সব রকম ক্ষমতা রয়েছে তার। এবার ব্যাট হাতেও তাক লাগালেন পাকিস্তানের তারকা পেশার শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি ব্লাস্ট লিগে এক ওভারে চারটি ছয় মারলেন পাকিস্তানের তারকা বোলার। নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে এই আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে বিপক্ষ বোলার মাইকেল ব্রেসওয়েলের বলে ৪টি ছক্কা হাঁকেন তিনি। এই বছর মার্চ মাসে নটিংহ্যামশায়ার নিজেদের দলের সই করান পাকিস্তানের এই তারকা বোলারকে। প্রথমে ব্যাট…
আরো পড়ুনCategory: খেলা
পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস
লিওনেল মেসির পিএসজি ছাড়া নিয়ে সরগরম ক্রীড়াজগত। এরই মাঝে ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। এ বিষয়ে রামোস ও পিএসজির পক্ষ থেকে একাধিক টুইট বার্তা দেয়া হয়েছে। শুক্রবার (২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার পরে এক টুইট বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস। সে সময়ে একাধিক টুইট বার্তায় বলা হয়েছে, শনিবার (৩ জুন) রাত ১টায় লিগ ওয়ানে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে ক্লেঁমো ফুতের বিপক্ষে মাঠে নামবেন তিনি। সার্জিও রামোসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বলা হয়, ‘আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমি জীবনের অন্যতম…
আরো পড়ুননেইমারকে ব্রাজিলে ফেরাতে রাজি করাবেন বোন রাফায়েলা
সম্প্রতি একাধিক তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে ফরাসি ক্লাব পিএসজির। ইতোমধ্যে পার্ক দেস প্রিন্সেস ত্যাগের ঘোষণা দিয়েছেন সার্জিও রামোস। অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। হয়তো একই পথে হাঁটবেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও। এরই মধ্যে নেইমারকে ব্রাজিলে ফেরাতে রাজি করাবেন বলে জানিয়েছেন তার বোন রাফায়েলা সান্তোস। জুন মাসেই পিএসজি ছাড়তে পারেন নেইমার। এরপর ব্রাজিল তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও নিউক্যাসলের নাম। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এ দিকে নেইমারের বোন রাফায়েলা জানিয়েছেন, ‘নেইমারকে ব্রাজিলে যোগ দেয়ার বিষয়ে রাজি করাতে পারি। সে যদি…
আরো পড়ুনবিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সলোনা কোথায়?
ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে দামি ৩০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে। যেখানে রিয়াল মাদ্রিদের পরই রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং তিনে আছে বার্সেলোনা। সেরা দশে জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি ও টটেনহ্যাম। এর মধ্যে ফ্রান্সের কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি’কে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্লাব অ্যাখ্যা দেওয়া হয়েছে। ফোর্বসের হিসাব অনুসারে, এ মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকার বেশি। ম্যানইউর বাজারমূল্য ৬…
আরো পড়ুনশ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো আফগানিস্তান
হাম্বানটোটায় শুক্রবার শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে আফগানরা। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করা ইব্রাহিম জাদরান আফগানিস্তানের জয়ের নায়ক। শুরুতে ব্যাট করে আফগানদের ২৬৯ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা দিমুথ করুনারত্নে ফিরেছেন ৪ রানে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসও। ভালো শুরু পেয়ে কাজে লাগাতে পারেননি পাথুম নিসাঙ্কা। ৩৮ রান করে তিনি যখন ফিরলেন শ্রীলঙ্কার দলীয় রান তখন ৮৪। স্বাগতিকদের বিপর্যয় থেকে রক্ষা…
আরো পড়ুনধোনির হাঁটুতে অস্ত্রোপচার
সদ্যসমাপ্ত আইপিএলে বাম হাঁটুর চোটে ভুগছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই চোট নিয়েই খেলেছেন আইপিএল। দলকে করেছেন চ্যাম্পিয়ন। আইপিএল শেষ করে আর দেরি করেননি তিনি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর হাঁটুতে অস্ত্রোপচারও করালেন ভারতের এ তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৪১ বছর বয়সি ধোনির বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। খবর পিটিআইয়ের। চেন্নাইয়ের এক মুখপাত্র বলেছেন, হ্যাঁ, বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। ওই মুখপাত্র যোগ করেছেন, তিনি ভালো আছেন এবং আগামী দুই-এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। বিস্তৃত পরিসরে তার পুনর্বাসন…
আরো পড়ুন‘জাদুর কাঠি আছে আমার কাছে’
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নিক পোথাস। বাংলাদেশ দলের এই নতুন সহকারী কোচ এবার কাজ করছেন আফগানিস্তান সিরিজ সামনে রেখে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাচ্ছেন। তার অনুপস্থিতিতে পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সব পরিকল্পনা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। এবার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। পোথাস মজা করে বললেন, তার কাছে জাদুর কাঠি আছে। যা দিয়ে বাংলাদেশ দলকে বদলে দেবেন। পোথাস বলেন, ‘অন্য দেশগুলো বিশ্বকাপে কী চায়? আমরাও তাই চাই। আমরাও উচ্চাকাঙ্ক্ষী। বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। তবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা…
আরো পড়ুনপিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ
এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই শুক্রবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টাফ গালতিয়ের। বৃহস্পতিবার সাংবাদিকদের গালতিয়ের জানান, ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে। প্যারিসে দুই মৌসুম খেলে দুবারই লিগ শিরোপা জিতেছেন মেসি।…
আরো পড়ুনপিএসজি ছেড়ে সৌদি আরব যাচ্ছেন মেসি
সৌদি আরবের ক্লাব আল হেলালের হয়ে খেলতে প্যারিসের ক্লাব পিএসজি ছাড়ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের বলেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমর বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে এটাই তার শেষ ম্যাচ। আমি আশা করছি সে উষ্ণতম অভিনন্দন পাবে। ২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে আসেন মেসি। পিএসজির কোচ গ্যালতিয়ের বলেছেন, দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মেসি। সবসময় খেলার জন্য তৈরি থাকতেন। তার নামে যে সমালোচনা করা হচ্ছে তা মোটেই যুক্তিযুক্ত নয়। দলের প্রয়োজনে ও সবসময় থেকেছে।…
আরো পড়ুনপাকিস্তানকে ছাড়াই হতে পারে এশিয়া কাপ
এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। বাবর আজমদের ছাড়াই সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে শ্রীলংকায়। এমনটি জানিয়েছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। আয়োজক হিসেবে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দেয় তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। বিসিসিআইয়ের এমন ঘোষণার পর পিসিবি এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে। সেই প্রস্তাবে বলা হয় ভারত ছাড়া বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল অন্তত একটি করে ম্যাচ পাকিস্তানের মাঠে খেলবে। ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। পিসিবির…
আরো পড়ুন