কোটিপতি লিগ হিসেবে খ্যাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এ জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন বিশ্ব তারকারা। ২০০৮ সালে শুরু হওয়া আইপিলের প্রথম আসর থেকেই জনপ্রিয়তায় শীর্ষে। এবার হচ্ছে টুর্নামেন্টের ১৬তম আসর। আজ রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। এবারের আসরের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৪৬.৫ কোটি টাকা। চেন্নাই-গুজরাটের মধ্যে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২০ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি, চতুর্থ হওয়া লখনৌ সুপার জায়ান্টস…
আরো পড়ুনCategory: খেলা
ভক্তের নাক ফাটালেন এমবাপ্পে
শনিবার লিগ ওয়ানের ফাইনালে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে দলীয় অনুশীলনের সময়ে কিলিয়ান এমবাপ্পের নেওয়া বুলেট গতির শট গ্যালারিতে থাকা এক নারীর মুখে লেগে নাক ফেটে যায়। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। এরপর ওই নারীকে ডাগআউটে এনে প্রাথমিক শুশ্রূষা দেন পিএসজির চিকিৎসকরা। এমবাপ্পে অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে গিয়ে ক্ষমা চান। এর আগে কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আগে অনুশীলনের সময় এমবাপ্পের শটে ছিটকে যান এক ভক্ত। শনিবার এই অঘটনের রাতে শিরোপা উল্লাসে মেতেছে পিএসজি। স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে পিএসজি। শিরোপা জয়ের জন্য একটি পয়েন্টই যথেষ্ট ছিল তাদের।
আরো পড়ুনএকাধিক রেকর্ড গড়ার পথে মেসি
বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত ১টায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইন ও স্ট্রাসবুর্গ। এই ম্যাচের আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আজ পিএসজি চ্যাম্পিয়ন হলে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে গড়বেন মেসি। এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেস সর্বোচ্চ ৪২টি শিরোপা জয়ের রেকর্ডটি গড়েছিলেন। মেসি সতীর্থদের দিয়ে ২টি গোল করাতে পারলে প্যারিসিয়ানদের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ১৮টি অ্যাসিস্টের রেকর্ড গড়বেন। ২০১৫-১৬ মৌসুমে এ রেকর্ডটি গড়েছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। গত মৌসুমে সে রেকর্ডের কাছাকাছি চলে এসেছিলেন কিলিয়ান…
আরো পড়ুনঅনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: শেষ ষোলোতে মেসির উত্তরসূরীরা
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রাখলো মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা। স্তাদিও সান কোয়াল স্টেডিয়ামে আক্রমণাত্মক খেলে শুরুর দিকেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা । ১৪ মিনিটে দলকে লিড এনে দেন স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রো। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫ মিনিটে লুকা রোমেরোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলে ৫০ মিনিটে আরও একটি গোল পায় আলবিসেলেস্তেরা। আর ৮৬ মিনিটে আর্জেন্টিনার শেষ গোলটি আসে আলেজো ভেলিজের পা…
আরো পড়ুনমুশফিকের দেড় যুগ
বাংলাদেশের ২৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি তার। সর্বোচ্চ ইনিংসও এসেছে তার ব্যাট থেকে। বগুড়ার কৃষ্ণপুরে ছেলেবেলায় বড় ভাইদের সঙ্গে খেলতে গিয়ে তার উইকেটকিপার হওয়া। যে ভাইয়া নিয়মিত কিপিং করতেন, তিনি সেদিন তা পারেননি। তিনি বললেন, দেখি একটু চেষ্টা করে। দুটি খুব ভালো ক্যাচ নিয়েছিলেন সেদিন। কিপিংয়ে সেই যে মজা পেলেন, আজও তা অব্যাহত। মেঘে মেঘে বেলা কম হলো না। এই সেদিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করা সেই মুশফিকুর রহিম কাল ১৮ বছর পেরোলেন বাংলাদেশের ক্রিকেটে। ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের…
আরো পড়ুনআইপিএলে কে হবে চ্যাম্পিয়ন? কে জিতবে ২৬ কোটি?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। রোববার রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট। আগামীকাল সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। ফাইনালে যারা জিতবে তারা পাবে বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা। টুর্নামেন্টের চলতি আসরের প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।…
আরো পড়ুনমিরাজকে যে টোটকা দিলেন পাপন
বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সেরা অলরাউন্ডারের তালিকায় সবার আগে যে নামটি আসে সেটি হচ্ছে সাকিব আল হাসান। কেননা তার মতো অলরাউন্ডার গোটা বিশ্বে হাতে গোনা আছে মাত্র কয়েকজন। সাকিব বাংলাদেশের সেরা অলরাউন্ডার এই কথাটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেশ কয়েকবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন। সবশেষ শুক্রবার পাপন জানিয়েছেন দলে সাকিবের বিকল্প এখনো তৈরি হয়নি। পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলব যে সাকিবের বিকল্প আমাদের এখনো নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে। আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ভালো ব্যাটার আছে। কিন্তু…
আরো পড়ুননিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা। লক্ষ্য ছিল— তৃতীয় ও শেষ ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যেই ভাবনা সেই কাজ। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তাই দিলে না মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। শুক্রবার রাতে আর্জেন্টিনার এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। আলবিসেলেস্তেদের হয়ে হয়ে গোল করেন…
আরো পড়ুনচেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হলো রেড ডেভিলসদের। ওল্ড ট্রাফোডে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানইউ। গোল পেতেও দেরি হয়নি। মাত্র ৬ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চেলসি। প্রথমার্ধ্বের যোগকরা সময়ে মার্শিয়ালের গোলে আবারো এগিয়ে যায় ম্যানইউ। বিরতির পর দলের হয়ে আরো দুটি গোল করেন ব্র“নো ফার্নান্দেস ও মার্কোস রাশফোর্ড। শেষদিকে একটি গোল শোধ দেয় চেলসি। এর ফলে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে এরিক টেন…
আরো পড়ুননিগারের সেঞ্চুরি ফারজানার আক্ষেপ
শেষ তিন বলে সেঞ্চুরি পূরণের জন্য নিগার সুলতানা জ্যোতির প্রয়োজন ছিল নয় রান। পরপর দুই চারের পর শেষ বলে সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর সেঞ্চুরি পেয়ে গেলেন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অধিনায়ক। তবে তার সতীর্থ ফারজানা হক পিংকির (৯২*) সেই সৌভাগ্য হয়নি। আট রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তাদের দুজনের দারুণ ইনিংসে ফতুল্লায় গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে রূপালী ব্যাংক জিতেছে ১৪৮ রানে। বৃহস্পতিবার মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের অপর দুই ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান। বিকেএসপির এক নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে…
আরো পড়ুন