সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বৃহস্পতি ও শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন তিনি। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের। এর মাধ্যমে ১২ বছর পর ভারতে পা রাখলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভুট্টোর আগে হিনা রাব্বানি খাঁ ২০১১ সালে ভারত সফর করেছিলেন। গোয়াগামী বিমানে উঠে বিলাওয়াল টুইটারে লেখেন— ‘বৈঠকে যোগ দেওয়ার জন্য আমার সিদ্ধান্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সনদের প্রতি পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরা। মিত্র দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনায় আমি উদগ্রীব।’ আর আগে এপ্রিলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ…
আরো পড়ুনCategory: আন্তর্জাতিক
ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
দখল করা পশ্চিমতীরের নাবলুসে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তিনজনের মধ্যে দুজনের দেহ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপির। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে— দুজনের দেহের আকৃতি পুরোপুরি বিকৃত হয়ে গেছে। এ কারণে তাদের শনাক্ত করার বিষয়টি কঠিন হয়ে গেছে। এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা নাবলুসে কথিত অভিযান চালাচ্ছে। নিহতরা এক ব্রিটিশ-ইসরাইলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করে ইসরাইল। গত ৭ এপ্রিল পশ্চিমতীরে ইসরাইলিদের অবৈধ বসতি হামলায় বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই…
আরো পড়ুনঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে আগামী ২৮ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ হতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে ২৭ জুন আরাফাতের দিন পালন করা হবে। ঈদুর আজহা বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ প্রধান এবং ত্যাগের উৎসব। ওই সময় বিশ্বজুড়ে মুসলমানরা সাম্প্রদায়িক প্রার্থনা ও দাতব্য কাজে নিয়োজিত হয়। পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানি দিয়ে থাকেন। এছাড়া আরাফাতের দিন হজ পালনকারী মুসলমানরা পবিত্র মক্কার বাইরে অবস্থিত আরাফাতের সমভূমিতে একত্রিত হয়ে থাকেন। ইসলামিক ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজের দশম দিনে ছুটির দিন পড়লেও এ তারিখ প্রতি বছর…
আরো পড়ুনযুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের কাছে একটি বাড়িতে দুই নিখোঁজ কিশোর এবং একজন যৌন অপরাধীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ। ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়। তিনি বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এখনো লাশ কাদের না শনাক্ত করা যায়নি। কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দুটি…
আরো পড়ুনওয়াশিংটন ডিসিতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য প্রদানের সময় বিশ্বব্যাংকের সদরদপ্তরের সামনে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ প্রদান করেছেন। স্থানীয় সময় সোমবার (১ মে) সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের সামনে বিক্ষোভ শুরুর শুরুতেই উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতিসহ উভয় দলের ৫ জন আহত হয়েছেন। উক্ত ঘটনায় জড়িত সন্দেহে ওয়াশিংটন ডিসি পুলিশ উভয় দলের ৩ সমর্থকে গ্রেপ্তার করে নিয়ে যান। পরে দলের নেতাদের…
আরো পড়ুনআজাদ কাশ্মীর নিয়ে ভারতের এজেন্ডা জানালেন মন্ত্রী
পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা ভারত সরকারের অন্যতম অ্য়াজেন্ডা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সোমবার লন্ডনে এ কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন লন্ডনে থাকা জম্মু ও কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন জিতেন্দ্র সিং। এ সময় তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এতদিন যে ভুলগুলো হয়েছিল কাশ্মীরে, সেটা সংশোধন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সরকারি সফরে ইংল্যান্ডে গেছেন ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩৭০ ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সরকার। গোটা দেশবাসীর মানুষের যে অধিকার, কাশ্মীরের মানুষের…
আরো পড়ুনসোলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা!
ইরানের সাবেক শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ইরাকের পাবলিক প্রসিকিউশন দপ্তর এই নির্দেশ জারি করেছে। ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ সংক্রান্ত নির্দেশ জারি করা গত ৪ এপ্রিল। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে রোববার। এ নিয়ে ইরাক ও ইরানের সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশের পরই তা সামনে আসে। খবরে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে মার্কিন বাহিনী যখন হত্যা করে তখন ইরাকের গোয়েন্দা বাহিনীর প্রধান…
আরো পড়ুনবন্দুক জমা দিলেই ৫০০ ডলার উপহার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বাইব্যাক’ প্রোগ্রাম শুরু হওয়ার পর বন্দুক জমা দিয়ে তার বিনিময়ে গিফট কার্ড পেয়েছেন বন্দুক মালিকরা। শনিবার থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক মালিকরা যারা বিপজ্জনক অস্ত্র জমা দিয়েছে তাদের বন্দুকের বিনিময়ে ৫০০ ডলার মূল্যের গিফট কার্ড দেওয়া হয়েছে। বাইব্যাক প্রোগ্রামটির আয়োজন করেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়। জানানো হয়েছে, প্রোগ্রামটিতে ৩ হাজার টিরও বেশি বন্দুক জমা পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল এবং ঘোস্ট বন্দুক যেগুলো আগ্নেয়াস্ত্রের কিছু অংশ থেকে তৈরি করা হয় এবং একত্রিত না করে বিক্রি করা হয়ে থাকে।…
আরো পড়ুন১৩ বছর পর সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
বুধবার সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি। রাইসির এ সিরিয়া সফর হবে গত ১৩ বছরের মধ্যে দেশটিতে কোন ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন। আকবারি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবেলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে। ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না সেইসঙ্গে এর ফলে…
আরো পড়ুনচীনের মনোযোগ এবার সিরিয়ায়
সম্প্রতি চীনের মধ্যস্থতায় দীর্ঘ দিনের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের এই ঐক্যকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার সিরিয়া ইস্যুতে ভূমিকা রাখার চেষ্টা করছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতির এই অগ্রগতির ফলে মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইছে। যদিও অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার মাধ্যমে নিজের অবস্থান পাকা-পোক্ত করছে চীন। চীন ও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে…
আরো পড়ুন