ঢাকাই সিনেমার নায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি এবং ভিডিও ক্লিপস ফাঁস হয়। এ ঘটনায় সিনে অঙ্গনে তোলপাড় বইছে। তিন অভিনেত্রী ইঙ্গিত করেছেন রাজের স্ত্রী পরীমনি এই কাণ্ড ঘটিয়েছেন। গত ২৯ মে মধ্যরাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর পরীমনি জানান, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এর পর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’ এদিকে বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়া, ফোন না ধরার যে কথা পরীমনি বলছেন, সেটি ঠিক নয়…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
বাংলাদেশ এখনো ইউরোপের দেশগুলোর মতো দুরবস্থায় পড়েনি: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখনো ইউরোপের দেশগুলোর মতো দুরবস্থায় পড়েনি, পড়বেও না। রোববার সকালে চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। ইউরোপের উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, গত শীতের সময় ইউরোপের দেশগুলো; তারা গরম পানি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। কারণ সব কিছু ইলেকট্রিসিটিতে চলে। গরম পানি বন্ধ, হিটিং বন্ধ— এ রকম তাদের দুরবস্থা। এমনকি বাজারে গেলে সীমিতভাবে কিনতে হবে। একটি পরিবার ছয়টির বেশি ডিম কিনতে পারবে না। ১ লিটারের বেশি তেল কিনতে…
আরো পড়ুনএরদোগানের নতুন মন্ত্রিসভায় সুযোগ পেলেন যারা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে সুযোগ পেয়েছেন সাবেক অর্থনীতি বিভাগের প্রধান এবং আন্তর্জাতিকভাবে পরিচিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেক। শনিবার সন্ধ্যায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোগান। এর পরই তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। এতে স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রীর পদে কোনো পরিবর্তন আনা হয়নি। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী ইয়ারলিকায়া। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মেহমেত সিমসেক। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসার গুলার,…
আরো পড়ুনহার দিয়ে শেষ হলো মেসি-রামোসের পিএসজি অধ্যায়
পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। হার দিয়ে শেষ হলো তাদের পিএসজি অধ্যায়। শেষটা রাঙাতে পারেননি তারা। পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছেড়েছেন লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ ম্যাচটিতে রামোস গোল করে কিছুটা রঙ মাখলেও মলিন ছিলেন মেসি। শনিবার লিগ ওয়ানের খেলায় ক্লেরেমন্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে পিএসজি। সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে ক্রিস্তফ গালতিয়েরের দল। সফরকারী ক্লেরেমন্টের হয়ে গোল তিনটি করেন- জোহান গাস্তিয়েন, মেহদি জেফফান ও গ্রিজন কেয়েই। পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ১৬ মিনিটে সার্জিও…
আরো পড়ুন৭২০ কর্মকর্তার পদোন্নতি চায় পুলিশ সদর দপ্তর
পুলিশের উচ্চপর্যায়ের ৭২০ কর্মকর্তার পদোন্নতি চেয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি বিভিন্ন ক্যাডারের ১১৩ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার পর পুলিশের পদোন্নতির বিষয়টি নিয়ে জোরেশোরে আলোচনা চলছে। পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। এরপর পদোন্নতিসংক্রান্ত প্রস্তাব এসএসবিতে (সুপিরিয়র সিলেকশন বোর্ড) পাঠানো হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, শূন্যপদ না থাকলেও সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদোন্নতি দিয়ে ইনসিটু (পদোন্নতির পরও আগের পদে দায়িত্ব পালন) করা যেতে পারে। অন্যান্য…
আরো পড়ুনযুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে যে হুশিয়ারি দিল রাশিয়া
রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের ‘বৈরী অবস্থান’ থেকে না সরে এলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (এসটিএআরটি বা স্টার্ট) স্থগিত রাখবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য দিয়েছে। খবর তাস নিউজের। মস্কো ‘নিউ স্টার্ট লঙ্ঘন করেই চলছে’ বলে ওয়াশিংটন চলতি সপ্তাহের গোড়ায় অভিযোগ করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত হালনাগাদ তথ্য বন্ধ করে দেবে বলে জানায়। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও এর উৎক্ষেপণস্থলের তথ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় রুশ উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, এটি মস্কোর…
আরো পড়ুনঅস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হয়েছে ই-পাসপোর্ট। শনিবার (৩ জুন) রাজধানী ক্যানবেরায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। এম আল্লামা সিদ্দিকী বলেন, বাংলাদেশের সব উন্নয়ন ও ভালো কাজে বঙ্গবন্ধুর হাতের ছাপ আছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ই-পাসপোর্টে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের মান ও মর্যাদা বাড়বে। বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর প্রথম সারির পাসপোর্টের মানে উন্নীত করায়…
আরো পড়ুনশাবিপ্রবিতে গুচ্ছে ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯৪.৬৭ শতাংশ
গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ। শনিবার (৩ জুন) শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। ড. মো. মাহবুবুল হাকিম বলেন, শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৭শ’ ১৭ জন এবং অনুপস্থিত ছিল ৩২২ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সার্বিক পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের…
আরো পড়ুনএঁচোড় চিংড়ির রেসিপি
বাঙালি হবে আর এঁচোড় চিংড়ি খাবে না, তা তো হয় না। গরমে কাঁচা কাঁঠালের এঁচোড় না খেলে কারও যেনো তৃপ্তি মেটে না। কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে রান্না করা যায়। তবে এর মধ্যে এঁচোড় সবচেয়ে বেশি জনপ্রিয়। খুবই সুস্বাদু আর তৈরি করাও সহজ এই পদ। জেনে নিন এঁচোড় চিংড়ির রেসিপি বাঙালি হবে আর এঁচোড় চিংড়ি খাবে না, তা তো হয় না। গরমে কাঁচা কাঁঠালের এঁচোড় না খেলে কারও যেনো তৃপ্তি মেটে না। কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে রান্না করা যায়। তবে এর…
আরো পড়ুনএবার হিরো আলমের টার্গেট এলিট শ্রেণির দর্শক
বরাবরই আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিম্নমানের কন্টেন্ট বানিয়ে নানান বিতর্কের জন্ম দেন। তবে এবার নাকি হিরো আলমের টার্গেট এলিট শ্রেণির দর্শক। তার অভিনীত সিনেমা ‘টোকাই’ প্রসঙ্গে গণমাধ্যমে এ কথা জানান তিনি। তবে সত্যিই কি এলিট শ্রেণির দর্শক তার সিনেমা দেখবে? সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। এ দিকে হিরো আলম অভিনীত সিনেমা ‘টোকাই’ আদৌ জনপ্রিয়তা পাবে কি না, সে নিয়েও রয়েছে সংশয়। গণমাধ্যমের হিরো আলম বলেন, আমি খেটে খাওয়া মানুষের দলে। আমি যা করি, সেগুলোর অধিকাংশই নিম্নবিত্ত, টোকাই শ্রেণির মানুষ দেখেন। কিন্তু অন্যরা দেখলেও…
আরো পড়ুন