ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার এখন ভাঙনের মুখে। দুজনেই চান বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পরীমনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘পরীমনিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলাশেষে মেয়েদেরই দায়ী করা হয়।’ অপু বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব।…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
লাইভে সার্টিফিকেট ছিঁড়ে ফেলা সেই বাদশাকে চাকরি দিয়েছে এস কে এম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সার্টিফিকেট ছিঁড়ে ফেলা আলোচিত সেই বাদশা মিয়া চাকরি পেয়েছেন। এসকেএম লিমিটেড নামে চামড়ার জুতা ও পাঞ্জাবি তৈরির একটি প্রতিষ্ঠান তাকে চাকরি দিয়েছে। মঙ্গলবার এসকেএম লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম যোগাযোগ করে বাদশাকে চাকরির প্রস্তাব দিলে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা জানতে পারি- বাদশা মিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরির আবেদন করেও চাকরি পাননি। একপর্যায়ে চরম হতাশ হয়ে ফেসবুক লাইভে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন। এরপরই আমরা বাদশা…
আরো পড়ুনগরমে সুস্থ থাকতে কালোজাম খান
কালোজাম ডায়াবেটিস, হার্টডিজিজ, গ্যাস্ট্রিক, বদ হজমের সমস্যা, রক্তশূন্যতা এমনকি শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করে। কালোজাম রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যানসারের বিরুদ্ধেও কার্যকর ভূমিকা রাখে। গরমে সুস্থ থাকতে চাইলে কালোজাম খেলে আমরা কী কী উপকার পেতে পারি। * রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজামে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে শরীরে ইমিউনিটি বাড়িয়ে দেয়। যার ফলে এ গরমে সিজনাল যে জ্বর, সর্দি, কাশি অনেকাংশে কমে যাবে। * হৃদরোগের ঝুঁকি কমায় এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে কালোজাম উচ্চরক্তচাপ কমিয়ে কার্ডিওভাসকুলার ডিজিজ থেকে হার্টকে সুস্থ রাখে। * গ্যাস্ট্রোইন্টেন্সটাইল সুস্থতায়…
আরো পড়ুনএইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা, রুটিন প্রকাশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিস্তারিত আসছে…
আরো পড়ুনএকই ছাতায় ১০ প্রযুক্তি পণ্য
গ্রো উইথ ডিএক্স-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বাজারে ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য আনার ঘোষণা দিল ডিএক্স গ্রুপ। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ভারতের নাম্বার ওয়ান অডিও ওয়্যারেবল ব্র্যান্ড বোট, গ্লোবালি চতুর্থ লারজেস্ট অডিও ব্র্যান্ড কিউসিওয়াই, গ্লোবালি ষষ্ঠ লারজেস্ট ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামাজফিটসহ ওয়ানমোর, প্রোমেট, ট্যাগ, ইজভিজ, রিভারসং, এনারজাইজার ও শাওমি ব্র্যান্ডের পণ্য দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে একাধিক ব্র্যান্ডের পণ্য এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডিএম মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন প্রমুখ।…
আরো পড়ুনমিরপুরে হঠাৎ অনুশীলনে সাকিব
আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। এ মুহূর্তে নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সাকিব। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর পর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে নেন সাকিব। এ মুহূর্তে রানিংয়ের প্র্যাকটিস সারছেন তিনি। এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোট থাকায় মাঠে নামতে পারেননি তারকা এ অলরাউন্ডার। পরবর্তীতে জানা…
আরো পড়ুনবিএনপি নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন মির্জা ফখরুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। নির্বাচনকালীন সরকারের পক্ষে বিপক্ষে অনড় অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি। এরমধ্যেই সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা। বিএনপি নির্বাচনে গিয়ে যদি জিতে যায়, তা হলে প্রধানমন্ত্রী কে হবেন?— এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের পরিবেশে এটি কোনো সমস্যাই না। আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে আমরা…
আরো পড়ুন১৩ ঘণ্টা বন্ধ থাকার পর আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু
দীর্ঘ ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোররাত থেকে আবারও আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান। তিনি জানান, আজ সকাল ৯টায় আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট। বদরুদ্দোজা খান আরও বলেন, গতকাল বেলা ৩টায় পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে লাইনটি চালু করা হয়েছিল। বিদ্যুৎকেন্দ্রের যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্নের পর রাত ৩টা ৪৩ মিনিটে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী…
আরো পড়ুনমালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে বাংলাদেশ হাইকমিশন একটি জরুরি নোটিশ জারি করেছে। দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে দ্রুত এ বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে- সেই লক্ষ্যে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। নোটিশে বলা হয়েছে- এখন থেকে পোস্ট অফিসের পাশাপাশি দূতাবাস থেকেও বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদান করা হবে। বুধবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধুমাত্র তাদের পাসপোর্ট হাতে হাতে ডেলিভারি দেওয়া…
আরো পড়ুনসাড়ে ৮ হাজার টন আসতেই পেঁয়াজের দাম কমে অর্ধেক
তিন দিনে মোট ৮ হাজার ৩০০ টন ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকেছে। এতে রাজধানীসহ সারা দেশের পাইকারি বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যটির দাম। আড়তে প্রতি কেজি পেঁয়াজ সর্বনিম্ন ২০ টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে এখনো সর্বোচ্চ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে পণ্যটি কিনতে ক্রেতাকে এখনো বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। বুধবার কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনে মোট ৪ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে ৮ হাজার ৩০০ টন পেঁয়াজ দেশে এসেছে। আরও পেঁয়াজ স্থলবন্দর দিয়ে প্রবেশের অপেক্ষায় আছে। আর এর মধ্যেই প্রায় অর্ধেক হয়ে গেছে…
আরো পড়ুন