প্রেমিককে ভিডিওকলে রেখে প্রেমিকার আত্মহত্যা!

কুমিল্লার হোমনায় প্রেমিককে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মনিপুর বাজারে একটি এজেন্ট ব্যাংকে এ ঘটনা ঘটে। সালমা আক্তার (২২) ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে ও রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী। তিনি মনিপুর বাজারে অবস্থিত একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সালমার সঙ্গে আছাদপুর ইউনিয়নের সাকিলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারিকভাবে তাদের বিয়ের আলোচনা চলছিল। কিন্ত প্রায়ই সালমার মা ও ভাবির মধ্যে ঝগড়া বিবাদ পারিবারিক কলহ লেগেই…

আরো পড়ুন

ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশের জনগণ: গয়েশ্বর

বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। গত ১৪ মে তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে চট্টগ্রামে ‘ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে’ এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী সপুর পরিচালনায় আরও— বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব…

আরো পড়ুন

ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮)। আহত ব্যক্তি হলেন, একই এলাকার মোহাম্মদ নুর। ক্যাম্প সূত্র থেকে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইমান ও নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের…

আরো পড়ুন

পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতু তৈরির জন্য নেওয়া ঋণের আরও ৩১৬ টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সোমবার (১৯ জুন) সরকারের অর্থ বিভাগের কাছে পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের এই অর্থ হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন। এর আগে, গত এপ্রিল মাসে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করা হয়েছিল। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ…

আরো পড়ুন

অবশেষে টাইব্রেকারে চ্যাম্পিয়ন স্পেন

উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। এর পর টাইব্রেকারেও প্রথম পাঁচটি করে শট শেষে ৪-৪ সমতায়! একাদশতম শট ফিরিয়ে স্পেনকে আবার এগিয়ে রাখেন গোলরক্ষক উনাই সিমন।  এর আগে চতুর্থ শটও ঠেকিয়েছিলেন তিনি। তবে পঞ্চম শটে আইমেরিক লাপের্তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এবার আর সেই ভুল করেননি দানি কারাবাহাল, নিখুঁত শটে লক্ষ্যভেদ করে স্পেনকে শিরোপা এনে দেন তিনি। অর্থাৎ উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে…

আরো পড়ুন

বাফুফের ২০ কোটি টাকা নয়ছয়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া সরকারের ২০ কোটি টাকা হাপিসের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লংকা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত হিসাব করলেও বছর না ঘুরতে সেই স্থায়ী আমানত ভেঙে অর্থ তুলে নিয়েছে বাফুফে। সারা দেশে ফুটবল উন্নয়নে ২০১৯-২০২০ অর্থবছরে বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ২০২০ সালের ২৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই বরাদ্দের কথা বলা হয়। ওই চিঠিতে (স্মারক নং-০৭.১২৩.০২০.০৩.৩৬.০১৬.২০২৩.৮১) বলা হয়েছিল, ‘ফুটবল খেলার দীর্ঘমেয়াদি উন্নয়নে তহবিল গঠনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে ২০১৯-২০ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবালয়ের ক্রীড়া…

আরো পড়ুন

ইরান ও রাশিয়াসহ ৪ দেশের সহযোগিতা চুক্তি

নিজেদের মধ্যে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ সহজ করার বিষয়ে সমঝোতা চুক্তি করেছে ইরান ও রাশিয়াসহ চার দেশ। বাকি দেশ দুটি হলো— উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।  দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের মধ্যে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ সহজ করার পাশাপাশি তারা সমুদ্র যোগাযোগে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ইরানের সড়ক এবং নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী মেহরদাদ বজারপশ এবং রাশিয়ার পরিবহণ ও অবকাঠামো উন্নয়নবিষয়ক স্টেট দুমা কমিটির প্রধান ইয়েভগেনি মস্কভিচেভের মধ্যে বৈঠকের সময় এই সমঝোতা…

আরো পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে আফ্রিকার ১০ প্রস্তাবে যা আছে

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত নিরসনে ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। শনিবার সেন্ট পিটার্সবাগে আফ্রিকার ৭ দেশের প্রতিনিধিদের নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাকে এসব প্রস্তাবের পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানান। খবর আল-জাজিরা, তাসের। ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আফ্রিকান ইউনিয়নের কাছ থেকে আসা প্রস্তাব নিরীক্ষা করে দেখতে প্রস্তুত। এর আগে এ প্রতিনিধি দল কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও এই শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ইস্তাম্বুলে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষর করা…

আরো পড়ুন

কৃত্রিম ‘মানব ভ্রূণ’ বিজ্ঞানের আশীর্বাদ নাকি অভিশাপ?

বর্তমান বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর কারণে মানব সভ্যতা যে বিপর্যয়ের মুখে পড়বে না, তা নিয়ে কোনো বিজ্ঞানীই সুনিশ্চিত আশ্বাস দিতে পারছেন না। তেমনই, আর এক বৈপ্লবিক আবিষ্কার নাড়া দিয়েছে বিশ্বকে। সম্প্রতি মার্কিন একদল গবেষক ‘স্টেম সেল’ ব্যবহার করে কৃত্রিম মানব ভ্রূণ তৈরি করেছেন। যদিও এ আবিষ্কারকে বিজ্ঞানের বড় এক অগ্রগতি হিসাবে বিবেচনা করা হচ্ছে। শুক্রাণু বা ডিম্বাণু ছাড়াই স্টেম সেল ব্যবহার করে সফলভাবে তৈরি করা হয়েছে এই ভ্রূণ। এগুলোতে হৃৎপিণ্ড বা মস্তিষ্কের মতো অঙ্গ থাকে না, তবে এতে সাধারণত প্লাসেন্টা, কুসুম থলি এবং ভ্রূণে বিকশিত হয় এমন…

আরো পড়ুন

একই ফ্রেমে ৩ টম ক্রুজ!

সিনেমায় না হয় সম্ভব, তাই বলে বাস্তবের মাটিতে? সামাজিক মাধ্যমে বিস্ময়ের সীমা উসকে দিয়ে ঘুরে বেড়াচ্ছে হলিউড অভিনেতা টম ক্রুজের ওই ছবিটি। কোন জন সত্যিকারের টম আর কারা নকল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ‘দ্য মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিং শেষে উদ্যাপনে ‘তিন টম রহস্য’ই এখন সিনেমাপাড়ার কৌতূহল বাড়াচ্ছে।  ক্যাপশনে যদিও লেখা ছিল— টম এবং তার দুই স্টান্ট ডাবল (অ্যাকশন দৃশ্যের জন্য ভাড়া করা অভিনেতা), তবু তিনজন হুবহু একই আদলের মানুষ দেখে বিস্ময়ের অবধি নেই অনুরাগীদের। টম কোনটি তা-ও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ মন্তব্য করছেন, ‘আসল কে আর নকল…

আরো পড়ুন