মহামারি, সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চলমান বৈশ্বিক সংকটগুলো যাতে বাংলাদেশের মতো অর্থনীতির দেশগুলো ভালোভাবে মোকাবিলা করতে পারে সেজন্য বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন অংশীদারদের একটি কার্যকর বিকল্প খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার অংশীদারিত্বমূলক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে সোমবার (১ মে) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোট ৫টি পরামর্শ দেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড আর. মালপাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারি, সশস্ত্র সংঘাত এবং জলবায়ু জরুরি কারণে সৃষ্ট চলমান বৈশ্বিক বহুমাত্রিক সংকট বেশিরভাগ উন্নয়নশীল দেশের অর্থনীতিকে তীব্র চাপে…
আরো পড়ুনMonth: মে ২০২৩
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয়
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (২ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। দুই ঘণ্টা আগে সকাল ৮টায় এই স্কোর ছিল ১৬৪। ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭১ এবং পাকিস্তানের লাহোর ১৩৩ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে তালিকার প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে। দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত ঢাকা। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। তবে সম্প্রতি বৃষ্টিপাত কম হওয়ায় বাতাসে ধুলোর পরিমাণ…
আরো পড়ুনমেকআপ তোলার ঘরোয়া পাঁচ টিপস
বন্ধুদের সঙ্গে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বেশ উৎসাহ নিয়ে মেকআপ করলেও ফিরে এসে তা ঠিকভাবে তুলতে অনীহা অনেকেরই দেখা যায়। আর এর জন্য ত্বকে ব্রণ, ফুসকুড়ি, দ্রুত বলিরেখাসহ আরও অনেক সমস্যা দেখা যায়। তাই মেকআপ তোলার বিষয় অনীহা একদমই ঠিক নয়। মেকআপ তোলার জন্য কেনা মেকআপ রিমুভার ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রিমুভার। পদ্ধতি- একটি পাত্রে দু’চামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ নিন। এ বার মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে খুব সহজেই মেকআপ তুলে ফেলুন। অলিভ অয়েল দিয়েও…
আরো পড়ুনএআই চ্যাটবট বিপদ ডেকে আনছে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করলেন ‘এআই গডফাদার’
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করেছেন ‘এআই গডফাদার’ খ্যাত জিওফ্রে হিন্টন। ৭৫ বছর বয়সী হিন্টন নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গুগল থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তিনি তার কাজের জন্য অনুতপ্ত বলেও জানিয়েছেন। জিওফ্রে হিন্টন বলেছেন, এআই চ্যাটবট যেসকল বিপদ ডেকে আনছে, সেগুলো বেশ ভীতিকর। এই মুহূর্তে মনে হচ্ছে তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান নয়, কিন্তু আমার মনে হয় তারা শীঘ্রই আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে। জিওফ্রে হিন্টন বলেন, এই মুহুর্তে, আমরা যা দেখছি তা হল জিটিপি-৪। এটি একজন ব্যক্তির সাধারণ জ্ঞানকে অতিক্রম…
আরো পড়ুনশুধু মদ্যপান নয়, লিভারের ক্ষতি করে আরও ৬ খাবার!
শরীরে বিভিন্ন রোগের সঙ্গে পাল্লা দিয়ে লিভারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অনেকে অল্প বয়সেই লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন। এর প্রধান কারণ হচ্ছে— অনিয়মিত জীবনযাপন ও খারাপ খাদ্যাভ্যাস। নিজেদেরই অসচেতনার কারণে শরীরে বাসা বাঁধে লিভার আক্রান্তের মতো ব্যাধি। অনেকেরই ধারণা, কেবল মদ্যপান করলেই নাকি লিভারের ক্ষতি হয়। কিন্তু এই ধারণা ভুল। এর বাইরেও অনেক খাবার আছে, যেগুলো নিয়মিত খেলে ক্ষতি হতে পারে লিভারের। তাই সবার খাবার সর্ম্পকে জ্ঞান রাখা উচিত। যেগুলো ক্ষতিকর খাবার, সেগুলো এড়িয়ে যাওয়া উচিত । মাত্রাতিরিক্ত হারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে লিভারে ক্ষতির…
আরো পড়ুনএবারের ঈদযাত্রায় ৩৪১ দুর্ঘটনায় নিহত ৩৫৫
পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতে দেশের সড়ক মহাসড়কে ৩০৪টি সড়ক দুর্ঘটনার ৩২৮ জন নিহত এবং ৫৬৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩৪১টি দুর্ঘটনায় জন ৩৫৫ নিহত ও ৬২০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সকালে নগরীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের ন্যায় এবারও প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি…
আরো পড়ুনইসলামী ব্যাংক থেকে এক বছরে ১৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা
গত বছর বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানত ১৭ হাজার ৭৮৩ কোটি টাকা কমে গেছে। অর্থাৎ ২০২২ সালে এই পরিমাণ আমানত ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন আমানতকারীরা। ব্যাংকটির গত বছরের আর্থিক প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং সেই প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ওই প্রতিবেদনের তথ্যে আরও দেখা গেছে, আমানত কমলেও গত বছরে ১১ হাজার ৪৩০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বা বিনিয়োগ বাড়িয়েছে ব্যাংকটি। আমানত কমে যাওয়ার বিপরীতে ঋণ বেড়ে যাওয়ার ফলে ব্যাংকটি গত বছরে নগদ অর্থের সংকটে ছিল। প্রতিবেদনের তথ্যে পাওয়া গেছে, গত বছর শেষে ইসলামী ব্যাংকে শেয়ারপ্রতি…
আরো পড়ুন৫ প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এই ঋণ দেওয়া হবে। স্থানীয় সময় সোমবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন। পাঁচটি প্রকল্প হলো- রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি এন্ড ট্রান্সফরমেশান (বিইএসটি), অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট এন্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ…
আরো পড়ুনমাঠের মধ্যেই কোহলি-গম্ভীরের কথা-কাটাকাটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-লক্ষ্মৌ সুপার জায়ান্টসের গত রাতের ম্যাচে নতুন উত্তাপ ছড়িয়ে! লো স্কোরিং এই ম্যাচে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে কথার লড়াইয়ে নেমেছিলেন বিরাট কোহলি-গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লক্ষ্মৌয়ের উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। এসময় লক্ষ্মৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। আফগানিস্তানের ক্রিকেটার নাবিন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালোভাবে…
আরো পড়ুনইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার দিবাগত রাতে শান্ত, ইয়াসিরের সঙ্গে ইংল্যান্ডের পথে রওনা দেন তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। এরপর সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়েন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। প্রথম বহরে বেশিরভাগই টিম ম্যানেজম্যান্টের সদস্যরা গেছেন। তবে দলের সঙ্গে এখনো যোগ দেননি মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। দুজনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মুস্তাফিজ দিল্লি থেকে সরাসরি…
আরো পড়ুন