মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ আয়ের খেলোয়াড় রোনাল্ডো

ফুটবল বিশ্বের দুই এলিয়েন— লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। ফুটবলের রেকর্ড কিংবা মাইলফলকে হরহামেশাই একে অপরকে ছাড়িয়ে যান তারা। আরও একবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে টেক্কা দিলেন সিআর সেভেন। ফলে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী অ্যাথলেট এখন পর্তুগিজ এ ফুটবল সুপারস্টার। ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়ের আয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বস। যেখানে মাঠ থেকে আয় আর স্পন্সর, প্রচার ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে গত ১২ মাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটের তালিকায় মেসি…

আরো পড়ুন

মিয়ানমারে গেলেন ২০ রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধিদল

মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল। যেখানে তিন নারীসহ ২০ রোহিঙ্গা, একজন অনুবাদক এবং ছয়জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য দুটি বিজিবির স্পিডবোটসহ  ১৬ বিজিবি সদস্য রয়েছেন।  শুক্রবার সকালে বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে ওই টিম মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেন। প্রতিনিধিদলটি মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণে করবে বলে জানা গেছে। একই দিন সন্ধ্যা নাগাদ তারা ফিরে আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। মূলত প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে তাদের রাখা হবে, সে জায়গাটি প্রতিনিধিদল পরিদর্শন করবে বলে জানা গেছে।…

আরো পড়ুন

পিত্তথলিতে ব্যথা মানেই পাথর নয়

গলব্লাডার বা পিত্তথলিতে পাথর বেশ পরিচিত একটা রোগ। ফলে পিত্তথলিতে ব্যথা মানেই অনেকে মনে করেন পিত্তথলিতে পাথর হয়েছে। তবে পিত্তথলিতে ব্যথা মানেই পাথর জমা নয়। যকৃতের নীচে ডান দিক ঘেঁষে অবস্থিত একটি ছোট অঙ্গ পিত্তথলি। লিভার বা যকৃৎ দ্বারা উৎপাদিত অতিরিক্ত পিত্ত এই গলব্লাডারে এসে জমা হয়।  কী কী কারণে গলব্লাডারে ব্যথা হতে পারে? • পিত্তনালিতে পাথরের উপস্থিতি ‘কোলেডোকোলিথিয়াস’ নামে পরিচিত। এটি পিত্তের প্রবাহকে বাধা দেয়, ফলে থলিতে চাপ পড়ে ও ব্যথা বৃদ্ধি পায়। • কোলেসিস্টিসের দু’টি ভাগ রয়েছে, ‘অ্যাকিউট কোলেসিস্টিস’ এবং ‘অ্যাক্যালকুলাস কোলেসিস্টিস’। অ্যাকিউট কোলেসিস্টিস ঘটে পিত্তথলিতে পাথর আটকে…

আরো পড়ুন

বিজয়কে ছেড়ে নতুন প্রেমে রাশমিকা

নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্কের কথা সবারই জানা। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, সম্পর্কে চিড় ধরেছে বিজয় ও রাশমিকার। বিজয়কে ‘গুডবাই’ জানিয়ে অন্য একজনকে মন দিয়েছেন অভিনেত্রী। যদিও এখনো সে বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেননি তিনি। তবে বিজয় দেবেরাকোন্ডা যে আর তার প্রথম পছন্দ নন, তা বেশ পরিষ্কার অভিনেত্রীর কথায়। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়, থালাপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? রাশমিকা উত্তর দেন—  থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর বিজয় আমার বন্ধু।…

আরো পড়ুন

এক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড

কুয়েতে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারেই ৪৬ রানের বিশ্ব রেকর্ড হয়েছে।  কেসিসি ফ্রেন্ডি মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনসিএম ইনভেস্টম্যান্ট বনাম ট্যালি সিসির মধ্যকার ম্যাচে এমন ঘ্টনা ঘটে। এনসিএমের ব্যাটসম্যান ভাসু ট্যালি সিসির বোলার হারমানের বিরুদ্ধে এক ওভারে ৪৬ রানের রেকর্ড গড়েন। সেই ওভারের প্রথম বলটি নো করেন হারমান, সেই বলে ছক্কা হাঁকান ভাসু। তারপর বাই থেকে আসে ৪ রান। পরের পাঁচ বলে টানা ছক্কা, যার মধ্যে একটি নো-বল আছে। ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকান ভাসু। সেই ওভারে মোট রান ওঠে ৪৬। ২০০৬ সালে ওয়ানডে ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ৩৬…

আরো পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যশোর ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত হাসান দ্বীপ্তকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আটক দ্বীপ্ত যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া ঢাকা রোড এলাকার তৈমুর হোসেনের ছেলে। বৃহস্পতিবার আটক দ্বীপ্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন। বাদী পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। ছয় বছর আগে ফেসবুকের মাধ্যমে ডাক্তার সুদীপ্ত হাসানের সঙ্গে পরিচয়। একপর্যায়ে বাদীকে তিনি বিয়ের প্রস্তাব দেন। এরই…

আরো পড়ুন

বাড়ির সামনে ভক্তদের পিএসজি ছাড়ার দাবি, যে বার্তা দিলেন নেইমার

চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। মাঠের বাইরে থেকেও আলোচনার কেন্দ্রে এই তারকা। তার বাড়ির সামনে গিয়ে পিএসজি ছাড়ার দাবি জানিয়েছেন ক্লাবটির একদল ক্ষুব্ধ সমর্থক। এর জবাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েছেন ঐক্যের ডাক। বুধবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এই ফরোয়ার্ড। শিকার হন সমর্থকদের তীব্র রোষানলের। সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না পিএসজিরও। নিজেদের সবশেষ ছয় ম্যাচের তিনটিতে হেরে গেছে তারা। ক্ষুব্ধ সমর্থকরা। বুধবার প্যারিসে ক্লাবের অফিসের সামনে এই তারকা ফরোয়ার্ডকে অপমানও করে ‘পিএসজি আলট্রাস’। এর পর তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হন নেইমার। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়,…

আরো পড়ুন

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৬৮ শিক্ষার্থী

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়। এ বছর ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট আবেদন করেছেন ৩৭ হাজার ৫২৮ শিক্ষার্থী। ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বরবিন্যাস, জীববিজ্ঞান ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম…

আরো পড়ুন

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওয়াশিংটন ডিসির বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। লন্ডনে অবস্থানকালে…

আরো পড়ুন

শুধু নিজে নয়, সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করুন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনের ‘ক্রেডেনশিয়াল হলে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৩’ উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, ‘মানুষকে আলোর পথ দেখাবেন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।’ তিনি বলেন, পৃথিবীর সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। প্রতিটি ধর্মেই অনেক ভালো বিষয় আছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সব সময় যা উৎকৃষ্ট তা গ্রহণ এবং যা নিকৃষ্ট তা বর্জন করারও উপদেশ দেন। ‘মানুষের কল্যাণের জন্যই ধর্ম, অকল্যাণের জন্য নয়’ উল্লেখ করে তিনি…

আরো পড়ুন