করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮০৫ জন। শনিবার (৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে…
আরো পড়ুনMonth: মে ২০২৩
গরমে যা খেতে হবে , যা খাওয়া যাবে না
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কিন্তু তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়। ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মত একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার। মৌসুমি ফল মৌসুমি ফল শরীরের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। সেই সঙ্গে দেহে রোগ প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। তাই এই সময়ে মৌসুমি ফল বেশি বেশি খেতে হবে। কাঁচা আম খুবই ভালো পানিশূন্যতা দূর করার…
আরো পড়ুনএকজন শিক্ষার্থীর পেছনে দুজন অভিভাবক না আসার আহ্বান ঢাবি ভিসির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের মতো এবারও ঢাকাসহ আট বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪২ শিক্ষার্থী রয়েছেন। শনিবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮২টি। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়াই হবে প্রায় ৪২ শিক্ষার্থীর মধ্যে। আগে পাঁচ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা…
আরো পড়ুনআন্দোলন নয়, চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে। নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে। শনিবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। তিনি বলেন, আমরা একটি কথাই বলব— আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের…
আরো পড়ুনআসছে ঘূর্ণিঝড় মোচা
ঘূর্ণিঝড় মোচা নিয়ে ক্রমশ বাড়ছে শঙ্কা। জারি করা হয়েছে সতর্কতা। আগামী কয়েক দিনে মধ্যেই আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় মোচা। পাশাপাশি এর নামকরণ নিয়েও চলছে নানা ধরনের রঙ্গরসিকতা। যদিও নামটির উৎপত্তি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আগামীকাল রোববার ওই অঞ্চলে তৈরি হবে একটি নিম্নচাপ। এর পর সোমবার নাগাদ নিম্নচাপটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তার পর মঙ্গলবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া বিভাগ। কিন্তু কীভাবে মোচা নামকরণটি হয়েছে? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল…
আরো পড়ুনমানুষ যেন দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী
মানুষ যেন দ্রুত বিচার পায় সেটি নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচার বিভাগের জন্য অন্য যে কোনো সরকারের চেয়ে বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায় সেটি নিশ্চিত করা। শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিচারকদের উদ্দেশে আনিসুল হক বলেন, জুডিশিয়াল ডিসিশন (সর্বোচ্চ আদালতের রায়, সিদ্ধান্ত) মেনে চলে মামলাজট নিরসনে ভূমিকা পালন করতে হবে।…
আরো পড়ুনঅপরাধীর সঙ্গে গভীর প্রেম নারী পুলিশ কর্মকর্তার!
অপরাধীকে যার পাকড়াও করার কথা, সে-ই অপরাধীর সঙ্গেই কিনা প্রেম এক নারী পুলিশ কর্মকর্তার! এই ভালোবাসার জন্যই তদন্তকারীর হাত থেকে প্রেমিককে বাঁচালেন তিনি। তরুণী পুলিশ কর্মকর্তার এহেন কাণ্ডে হতবাক হয়ে গেছেন তার সহকর্মীরা। যার জেরে তদন্তকারীদের আতশকাচের তলায় চলে এসেছেন ওই তরুণী পুলিশ কর্মকর্তার। পুলিশের সঙ্গে অপরাধীর এ প্রেমের সম্পর্ক নিয়ে সরগরম নিউইয়র্ক। খবর নিউইয়র্ক পোস্টের। আমেরিকায় ব্রঙ্কস পুলিশ কর্মকর্তা আলিসা বজরকতারেভিচের (৩৩) সঙ্গে এক মাদক কারবারির প্রেম খবরের শিরোনামে উঠে এসেছে। আলিসার প্রেমিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তার গাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, সেই সময় তদন্তকারীদের হাত থেকে প্রেমিককে…
আরো পড়ুননিয়ন্ত্রণে নেই মানবপাচার: এনএসআই
মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের নামে পাচারকারী নিয়োগকর্তা ও শ্রম সরবরাহকারীদের নিয়ন্ত্রণ করতে পারেনি। মানবপাচার বন্ধ করতে পাচারের শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে নর্থ-সাউথ ইনিশিয়েটিভ (এনএসআই)। শ্রম ও অভিবাসন বিষয়ে কাজ করে এনএসআই। এর নির্বাহী পরিচালক আদ্রিয়ান পেরেইরা শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, পাচারের শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলার মাধ্যমে প্রধানমন্ত্রী অভিবাসীকর্মী নিয়োগ থেকে অবৈধ মুনাফা অর্জনকারীদের শনাক্ত করতে সক্ষম হবেন। পেরেইরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ব্যক্তিগতভাবে মানবপাচার এবং বাধ্যতামূলক শ্রমের শিকার ব্যক্তিদের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ২০২২ সালের ট্রাফিকিং ইন পারসন্স (টিআইপি) রিপোর্টে মালয়েশিয়াকে যে টায়ার ৩…
আরো পড়ুনএবার জিমেইলেও নীল রঙের যাচাইকরণ টিক
গুগল এমন এক জিমেইল ফিচার চালু করছে, যা ব্যবহারকারীকে কোনো প্রেরক আসল অথবা ভুয়া কিনা, ওই বিষয়টি নির্ধারণে সহায়তা দেবে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কোনো যাচাইকৃত কোম্পানির কাছ থেকে ইমেইল বার্তা পেলে, সেটির নামের পাশে একটি নীল রঙের টিক চিহ্ন দেখা যাবে। গুগলের ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন (বিআইএমআই)’ প্রযুক্তির সর্বশেষ বাস্তবায়ন নতুন এই আপডেট। ২০২০ সালে জিমেইল-এ এই প্রযুক্তির পরীক্ষা শুরু করে গুগল। প্রাথমিকভাবে- ‘বিআইএমআই’ তালিকাভুক্ত বিভিন্ন ব্র্যান্ড এতে নিজেদের ইমেইল বার্তায় যাচাইকৃত লোগো যুক্ত করার সুযোগ পায়। আর নীল রঙের টিক চিহ্ন ‘সম্ভবত প্রেরকের বৈধতার তুলনামূলক স্পষ্ট…
আরো পড়ুননালায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
খোকসায় বন্ধুদের সঙ্গে নালায় গোসলে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্র রাফিকের (১৩) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টার দিকে নদী খননের ড্রেজারের পানি অপসারণের নালার তলদেশ থেকে ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে তারা। রাফিক উপজেলার কোমরভোগ খালপাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ওয়ার্ড মেম্বার আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুলছাত্র রাফিক ও তার বন্ধুরা গনেশপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল…
আরো পড়ুন