যে পন্থায় কমবে মাতৃগর্ভে আক্রান্ত

জিন ও জন্মগত রক্তশূন্যতাজনিত একটি রোগ থ্যালাসেমিয়া। দেশে এ রোগের বাহক প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ। এদের বড় অংশই মাতৃগর্ভে থাকতে এ রোগে আক্রান্ত হয়েছে। বাবা-মা রোগটির বাহক হওয়ায় তাদের এ পরিণতি বরণ করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে না করা এবং বিয়ের আগে কেবল রক্ত পরীক্ষা করলেই ৭৫ শতাংশ রোগী ও বাহক কমিয়ে আনা সম্ভব। এমন পরিস্থিতিতে রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারাবিশ্বের মতো বাংলাদেশেও আজ সোমবার পালিত হচ্ছে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৩’। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া ফেডারেশন এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ‘বি    অ্যাওয়ার, শেয়ার কেয়ার থ্যালাসেমিয়া : স্ট্রেনদেনিং এডুকেশন…

আরো পড়ুন

বাইক থেকে ছিটকে পড়া দুজনের মাথার ওপর দিয়ে চলে গেল ট্রাক

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় সড়কে বাইক থেকে ছিটকে পড়া দুজনের মাথার ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গেন্ডারিয়ার কাউয়ারটেক সিএমবি খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গেন্ডারিয়া থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে। নিহত দুজন হলেন- মোটরসাইকেলচালক আবুল খায়ের (৩০) ও আরোহী সাব্বির হোসেন (২৬)। খায়ের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর। সাব্বির ফার্নিচারের দোকানের কর্মচারী ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ। আহত ব্যক্তির নাম নাঈম (১৭)। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। তিনিও ফার্নিচারের দোকানে কাজ করতেন। তিনজনই রাজধানীর…

আরো পড়ুন

রিজার্ভে চাপ আরও বাড়বে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ আরও বাড়বে। আজ সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১১৯ কোটি ডলার পরিশোধ করা হবে। এ অর্থ বাদ দিলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে যাবে। রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারের ঘরে নামতে পারে বা ৩০ বিলিয়নের সামান্য উপরে থাকতে পারে। সূত্র জানায়, বর্তমানে রিজার্ভ রয়েছে তিন হাজার ৯৮ কোটি ডলার। এখান থেকে গত মার্চ ও এপ্রিল মাসের দেনা বাবদ আকুকে ১১৯ কোটি ডলার পরিশোধ করতে হবে। তাই সোমবার দিন শেষে প্রকৃত রিজার্ভ কমে যাবে। বর্তমানে রিজার্ভ ওই ডলার পরিশোধের পর দুই হাজার ৯৭৯ কোটি…

আরো পড়ুন

সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ প্রবাসী

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে সোমবার সকালে বাংলাদেশে ফিরেছেন ১৩৫ সুদান প্রবাসী বাংলাদেশি। সুদান থেকে সৌদি বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছেন বাংলাদেশি প্রবাসীরা। এর আগে রোববার ৭ মে জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, জেদ্দা পৌঁছানোর পর স্থানীয় সময় রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। সোমবার সকালে তারা ঢাকা পৌঁছান। সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যারা দেশে…

আরো পড়ুন

শাহরুখ খানের মতো নেচে ভাইরাল তুর্কি অভিনেতা

বলিউড কিং খান শাহরুখের মতো নেচে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ডেনিজ। সম্প্রতি এই অভিনেতা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাইয়ে এসেছেন। তার এ সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইনস্ট্যান্ট বলিউড নামের একটি পেজে ভাইরাল ভিডিওতে তাকে শাহরুখ খানের একটি গানে নাচতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপকের অনুরোধে তিনি শাহরুখের ‘পাঠান’ সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এর গানের তালে নিজের দুই বাহু প্রসারিত করে নাচছেন। শাহরুখের আইকনিক সিগনেচার স্টেপকে এদিন মঞ্চে তুলে আনেন এই তুর্কি…

আরো পড়ুন

ভোলায় নতুন গ্যাস কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত

দ্বীপ জেলা ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে নতুন করে পাওয়া ইলিশা-১ নামের গ্যাস ক্ষেত্রের কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কোম্পানি লিমিটেড বা বাপেক্স। এটি ভোলার নবম গ্যাসক্ষেত্র।  রোববার (৭ মে) ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন। তিনি জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন তারা। গত ৯ মার্চ ইলিশা-১ নামের নতুন ওই কূপ খনন কাজ শুরু করে ২৮ এপ্রিল কূপের…

আরো পড়ুন

বিলওয়ালের ভারত সফর, প্রশ্ন ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেছেন- ‘পাকিস্তান বিশ্বের দরবারে আজ লজ্জিত। বিলওয়াল আপনি পুরো পৃথিবী সফর করুন, সমস্যা নেই। তার আগে আমাদের জানান, দেশের টাকা খরচ করে সেখানে (ভারত) গিয়ে লাভ হয়েছে নাকি ক্ষতি? দেশের টাকা এভাবে খরচ করার আগে কাউকে জিজ্ঞাসা করেছেন?’ খবর ডনের।  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির ভারত সফরের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দেশের সংকটকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যুক্তরাজ্যের রাজার অভিষেকে যোগদান নিয়েও সমালোচনা করেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শনিবারের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ইমরান খান এসব কথা বলেন। মিছিল চলাকালে…

আরো পড়ুন

টঙ্গীতে কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয়তলায় সুতা ও তুলার মজুত করা গুদামে আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিকরা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে গুদামটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, খবর পেয়ে টঙ্গী…

আরো পড়ুন

ডেন্টালে ভর্তি শুরু ২৩ মে

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি শুরু হচ্ছে আগামী ২৩ মে থেকে। চলবে আগামী ২৮ মে পর্যন্ত। রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন। এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ…

আরো পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। ভোটের অধিকার আদায়ে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এবার আর সরকার রক্ষা পাবে না। অচিরেই সরকারের পতন হবে।   রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘নির্বাচন কমিশন স্বাধীন, তারা শুধু রুটিন কাজ করবে, তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আয়নায়…

আরো পড়ুন