যেভাবে দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল মঙ্গলবার। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলাটি শুরু হবে। একই ভেন্যুতে ১২ ও ১৪ মে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশের বাইরের সিরিজে সম্প্রচার স্বত্ব কেনেনি বাংলাদেশের কোনো চ্যানেল। যে কারণে সিরিজের খেলাগুলো দেখতে আইসিসি টিভি ফলো করতে হবে ভক্ত-সমর্থকদের। আইসিসি টিভির সাইটে সিরিজের সব ম্যাচ বিনামূল্যে দেখতে পাওয়ার কথা লেখা আছে। আইসিসি টিভিতে খেলা দেখতে চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে নাম ও জন্ম তারিখ দিয়ে একটি ফ্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এতে কোনো ফি লাগবে না।  

আরো পড়ুন

ইমরান খানের দলে যোগ দিলেন পাকিস্তানের অভিনেত্রী আজেকাহ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দলে যোগ দিলেন দেশটির খ্যাতনামা মডেল ও অভিনেত্রী আজেকাহ ড্যানিয়েল। রোববার এক টুইটবার্তায় তিনি পিটিআইয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর জিওনিউজের। অভিনেত্রী আজেকাহ তার টুইটবার্তায় বলেন, অবশেষে দেশের জন্য আমি পিটিআইয়ের রাজনীতির সঙ্গে যুক্ত হলাম। সিন্ধুপ্রদেশের পিটিআইপ্রধান আলী হ্য়দার জাইদির হাত ধরে আমি এ দলে যোগ দিলাম। দেশকে বাঁচাতে হলে আমাদের উচিত ইমরান খানের হাতকে আরও শক্তিশালী করা। পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পিটিআইয়ে যোগ দেওয়ার একাধিক ছবি পোস্ট করেন।  

আরো পড়ুন

বাড়িতে দুর্ঘটনা রোধে শিশুদের প্রতি যেসব সতর্কতা প্রয়োজন

বিপদ প্রতিদিন আসে না, প্রতি মাসেও না, এমনকি প্রতি বছরও না। বিপদ আসে একদিন। ওই একদিনই একটা জীবনকে লণ্ডভণ্ড করে দিতে পারে। যদিও বিপদ বলেকয়ে আসে না, তবুও বিপদ এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হয়। ঘরে যদি শিশু থাকে তাহলে তো আরও বাড়তি সতর্কতা প্রয়োজন। একটু ভুলে বা অসচেতনতায় ঘটে যেতে পারে মারাত্মক কোনো বিপদ। এমনকি তছনছ হয়ে যেতে পারে কোনো পরিবার বা জীবন। পরিবারের শিশুর জন্য বিপদ বয়ে আনতে পারে, এমন কিছু বিষয় আজ জেনে নেব— সেফটিপিন, পেরেক, স্টেপেলার পিন, ব্লেড, চুলের কাঁটা, হিজাব পিন, আংটি, ছোট গহনা— এসব বাসার…

আরো পড়ুন

নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে যা বললেন ইসি হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান বলেছেন, পক্ষপাতহীন নির্বাচন উপহার দিতে চেষ্টা করে যাচ্ছেন তারা। সোমবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ইসি হাবিব বলেন, জাতিকে অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন নির্বাচন উপহার দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিটা নির্বাচনের বিষয়ে খুবই সতর্ক বর্তমান নির্বাচন কমিশন। স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে আমরা নির্বাচন করব। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, পাঁচ সিটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতার কারণে আজ…

আরো পড়ুন

শীর্ষ দুই দলে ‘মোশতাক’ ‘উকিল সাত্তার’ আতঙ্ক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচন সামনে রেখে অন্যরকম আতঙ্ক বিরাজ করছে দেশের শীর্ষ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে। ভোটযুদ্ধে নেমে প্রতিপক্ষকে সামলানোর আগেই ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে দাঁড়িয়েছে উভয় দলের নীতিনির্ধারকদের কাছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যেমন পর্যবেক্ষণে রাখছেন স্থানীয় নেতাদের, তেমনই বর্তমান মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর গতিবিধি পর্যবেক্ষণ করছেন দলের হাইকমান্ড। বিএনপি নেতারা বলছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সব জাতীয় সংসদ-সদস্যের সঙ্গে পদত্যাগ করলেও পরবর্তী সময়ে দলের সঙ্গে ‘বেইমানি’ করে উপনির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হন ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার। দলীয়…

আরো পড়ুন

পাকিস্তানের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়েছে।  তার মতে, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত একটি শক্তিশালী সরকারই কেবল দেশকে এই অর্থনৈতিক দুর্দশা থেকে বের করে আনতে পারে। জিও নিউজ জানিয়েছে, লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোববার এসব কথা বলেন সাবেক পাক প্রধানমন্ত্রী। পিটিআই প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার একমাত্র সমাধান। বিখ্যাত অর্থনীতি বিষয়ক মার্কিন সাময়িকী ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে ইমরান খান বলেন, প্রকাশনাটি তুলে ধরেছে…

আরো পড়ুন

এসএসসি পরীক্ষার্থীর খাতায় লিখে দিচ্ছিলেন শিক্ষক, অতঃপর…

পরীক্ষা কেন্দ্রে ঢুকে এক শিক্ষক পরীক্ষার্থীদের খাতায় লিখে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে দাখিল পরীক্ষাকেন্দ্রের হল সুপারসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার এ অব্যাহতির আদেশ দেওয়া হয় । এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। ইউএনও অফিসার ফৌজিয়া নাজনীন জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী জান্নাত খান, কেন্দ্র সচিব ইসলামাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, হল সুপার শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার একেএম আব্দুল্লাহ। এ ছাড়া কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ইসলামাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া ও রাইশিমুল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো.…

আরো পড়ুন

পদ্মা সেতুর পাশে ‘বঙ্গবন্ধু অপেরা হাউজ’ নির্মাণের প্রস্তাব

পদ্মা সেতুসংলগ্ন আশপাশের এলাকায় এবার দেশের প্রথম অপেরা হাউজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর। তিনি তাতে সম্মতি দিলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ যুগান্তরকে বলেন, অপেরা হাউজ পদ্মা সেতুর কাছাকাছি নির্মাণের বিষয়ে আমরা প্রধানমন্ত্রী বরাবর একটি প্রস্তাবনা পাঠিয়েছি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আমরা সিডনি অপেরা হাউজের আদলে হাতিরঝিলে ‘ঢাকা অপেরা হাউজ’ নির্মাণের পরিকল্পনা করেছিলাম। কাজও এগিয়ে গিয়েছিল অনেকখানি। সেখানে জমি অধিগ্রহণ করে এটি নির্মাণ করা হবে-এমটাই পরিকল্পনায় ছিল। কিন্তু সেখানে জমির মূল্য অনেক বেশি। তারপর আরও ভাবা হয়, অপেরা হাউজটি সেখানে…

আরো পড়ুন

মাদক মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। সোমবার পরীমনির আইনজীবী অ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন। একই সঙ্গে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হয়। ৬ মাসের মধ্যে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে পুনরায় পরীমনির বিরুদ্ধে…

আরো পড়ুন

প্রথমবারের মতো কোনো সৌদি নারী মহাকাশে যাচ্ছেন

প্রথমবারের মতো কোনো সৌদি নারী মহাকাশে যাচ্ছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, রায়ানা বারনাওয়ি (৩৩) নামে এক সৌদি তরুণী আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি। সেখানে তারা এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। তাদের বহনকারী রকেটটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। রায়ানা বারনাওয়ি একজন ব্রেস্ট ক্যানসার গবেষক। ১০ দিনের এ মহাকাশ মিশনে তাদের সঙ্গে থাকবেন নভোচারী পেগি উইটসন ও ধনকুবের পাইলট জন শফনার। উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে…

আরো পড়ুন