সরকার পতনের আন্দোলনে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। ছাত্রদল নেতারা বলেন, এবার রাজপথে গর্জে ওঠার প্রস্তুতি নিন। ছাত্রদলের হাত ধরেই এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। এজন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমাদের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছে। বুধবার নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কথা বলেন। একই সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান জানান তারা। এর আগে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত…
আরো পড়ুনMonth: মে ২০২৩
আইসিসির পুরস্কার পেলেন সাকিব
ঘরের মাঠে গত মার্চ মাসে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। দারুণ ফর্মে থেকে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। এবার মাসসেরার সেই পুরস্কার বুঝে পেলেন সাকিব। বুধবার আইসিসি বিষয়টি নিশ্চিত করে। মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব। আয়ারল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে পারফর্ম করেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী…
আরো পড়ুনএবার ইমরান খানের দলের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেফতার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পিটিআই মহাসচিব আসাদ উমরকেও গ্রেফতার করেছে পুলিশ।খবর জিও নিউজের। পিটিআই দাবি করেছে যে তার সিনিয়র নেতা শাহ মেহমুদ কুরেশিকে বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেছে। তাকে একটি অজ্ঞাত স্থানে স্থানে রাখা হয়েছে। টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যে সাধারণ পোশাকধারী ব্যক্তিরা কুরেশিকে নিয়ে যাচ্ছেন, যেখানে তাকে আটক করা হয়েছিল, সেখান থেকে নিয়ে যাওয়ার সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ, ১৯৬০-এর ৩ নম্বর ধারায় কুরেশিকে ১৫ দিনের জন্য…
আরো পড়ুনএবার শাকিব-বুবলী ইস্যু নিয়ে যা বললেন ডিপজল
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কাজের মাধ্যমে যেমন খবরের প্রধান শিরোনাম হন, পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরের প্রধান শিরোনামে থাকেন। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলী কেন্দ্র করে শাকিব ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন। এ কাণ্ডে অনেকে সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করছেন। সমসাময়িক বিষয় শাকিব-বুবলী কাণ্ড নিয়ে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই…
আরো পড়ুনবাণিজ্য ঘাটতি ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা
বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে। তাই রপ্তানির টাকা দিয়ে আমদানির ব্যয় পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছে না। এতে তৈরি হয়েছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ১৪৬১ কোটি ৩০ লাখ (১৪ দশমিক ৬১ বিলিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার ১০৮ টাকা ধরে) এর অঙ্ক ১ লাখ ৫৭ হাজার ৮২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ব্যাংকাররা জানান, ডলার সংকটের কারণে আমদানিতে বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। এতে এলসির…
আরো পড়ুনঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, বাংলাদেশ থেকে কত দূরে জানাল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। আবহাওয়া বার্তায় দেশের চার সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে এসব বন্দরে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল। চলতি মে মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল। আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার…
আরো পড়ুনফাইনালে বাংলাদেশের মেয়েরা
ভারতে স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্র রায় স্মৃতি নকআউট মেয়েদের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার সেমিফাইনালে গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি কলকাতাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। কোচবিহারের দেওয়ানগঞ্জ মাঠে ৭০ মিনিটের ম্যাচের ৫১ মিনিটে সদ্যপুষ্কুরিনীর রেখা একমাত্র জয়সূচক গোলটি করেন। শনিবার শিরোপার জন্য লড়বে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাওয়া ফুটবলকন্যারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ সরলা একাডেমি ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া।
আরো পড়ুনযুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ ব্যবহার করে একটি শিশুর জন্ম দেয়া হয়েছে। শিশুটির অধিকাংশ ডিএনএ এসেছে তার বাবা ও মায়ের কাছ থেকে। মোট ডিএনএর প্রায় ০.১ শতাংশ এসেছে তৃতীয় একজন দাতা নারীর কাছ থেকে। ভয়ানক মাইটোকন্ড্রিয়াল রোগ নিয়ে শিশুর জন্ম প্রতিরোধ করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। এরকম অন্তত পাঁচটি শিশু জন্ম নিয়েছে। তবে এর বেশি কিছু আর জানানো হয়নি। বংশগত রোগ নিয়ে শিশুর জন্ম নেয়া রোধে বাবা-মা ছাড়াও তৃতীয় আরেকজনের সুস্থ ডিএনএ ব্যবহারের অনুমোদন রয়েছে যুক্তরাজ্যে। ২০১৮ সালের শুরুতে এ সিদ্ধান্তটিকে যৌথভাবে…
আরো পড়ুনঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোনে রূপ নিতে পারে এবং এটি ১৪ মে নাগাদ বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সরকার সবদিক থেকেই প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার বিকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, এটা সুপার সাইক্লোন হবে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি ১৩ মে রাত থেকে ১৪ মে সকালের মধ্যে আঘাত হানতে পারে। বাংলাদেশের কক্সবাজারে এটি আঘাত হানতে পারে। বিশেষ করে সেন্ট মার্টিনের নিচু এলাকায় আঘাত হানতে পারে।…
আরো পড়ুনবছরে ১ হাজার ৮৯৫ কোটি পাবে ভারত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়ে সবচেয়ে বেশি অবদান রাখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যে কারণে তারা বেশি টাকা নিয়ে থাকে। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসি বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা করে আয় করতে পারে। আইসিসির বার্ষিক আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ পেতে পারে ভারত। প্রতি বছর প্রায় ১ হাজার ৮৯৫ কোটি টাকা পেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত আট বছরে ভারতীয় বোর্ড পেয়েছিল প্রায় ৩ হাজার ৩২২ কোটি টাকা। প্রতি বছরে পেয়েছে ৪১৬ কোটি টাকা করে। গত আট বছরে ভারত যা পেয়েছে এবার এক বছরেই তার…
আরো পড়ুন