বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সূর্য কান্ত

জার্মান আওয়ামী লীগের বার্লিন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বার্লিন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি। সঞ্চালনা করেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন খলিলুর রহমান, রানা ভুঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, কাজী আকরাম, ওয়াদুত মিয়া, বেলাল হোসেন, শেখ রেদোয়ান, লিখন খান, নুরুল হক, শেখ শাহ আলম, প্লাবন ভুঁইয়া, মোহাম্মদ বেলাল প্রমুখ। সম্মলনে বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন…

আরো পড়ুন

বুবলীর পর কলকাতার দর্শনার সঙ্গে আদর আজাদ

এবারের ঈদে আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। নির্মাতা সাইফ চন্দনের এই সিনেমায় নায়িকা ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচিত সিনেমার মধ্যে ছিল এটি। বুধবার (১০ মে) ছিল আদর আজাদের জন্মদিন। জীবনের বিশেষ এই দিনের প্রথম প্রহরেই সুখবর পান তিনি। নতুন সিনেমা উপহার পান। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লিপস্টিক’। নতুন এ সিনেমায় আদরের সঙ্গে থাকছেন কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিক। দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এর আগে এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়। ‘লিপস্টিক’…

আরো পড়ুন

গরমে ত্বকের যত্নে সঙ্গে রাখুন সানস্ক্রিন

বৈশাখ মাস শুরু হওয়ার আগেই যেভাবে তাপমাত্রা বাড়ছে এবং গরম অনুভূত হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে এবছর গরমে বাড়ির বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভিতরেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তবে সানস্ক্রিন কেনার এবং ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। একটু সতর্ক থাকলে আপনি নিজের জন্য একদম উপযুক্ত সানস্ক্রিন কিনতে এবং ব্যবহার করতে পারবেন। জেনে নিন সানস্ক্রিন কিনতে এবং ব্যবহারের কিছু টিপস- শুধু প্রাপ্তবয়স্করা সানস্ক্রিন ব্যবহার করলেই চলবে না। বাচ্চাদের ক্ষেত্রেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। না হলে বাচ্চাদের ত্বকও ক্ষতিগ্রস্ত হবে।…

আরো পড়ুন

কড়াইমটর বানানোর সহজ রেসিপি

প্রতিদিনের খাবার রুটিনে মাঝেমধ্যে একটু ভিন্নতা নিয়ে আসলে মন্দ হয় না। এতে একি রকম খাবারের প্রতি অরুচিও আসবে না। আপনার খাবার টেবিলে রাখতে পারেন ভিন্ন স্বাদের কড়াইমটর। পরিবারের সকলেই পছন্দ করবে এই খাবার। কড়াইমটর তৈরির রেসিপি দেখে নিন। যা যা লাগবে: মটরশুটি ১কাপ, আলু কাটা ১কাপ, টমেটো কাটা ১টি, ধনেপাতা কুচি ১/৩ কাপ, কাচামরিচ কুচি ৪টি, পেঁয়াজ কুচি ১টি, আদা বাটা ১/২ টেবিল চামচ, হলুদগুড়া ১/২ টেবিল চামচ, মরিচগুড়া ১/৩চামচ জিরাগুড়া ১/২চামচ, চাটমসলা ১/৪ চামচ, লবণ স্বাদমত, তেল ৩ টেবিল চামচ যেভাবে বানাবেন: প্রথমে আলু এবং মটরশুঁটি সিদ্ধ করে নিন।…

আরো পড়ুন

চোখ বেঁধে যুবলীগ নেতাকে নির্যাতন, ওসি প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান পুলককে থানায় নিয়ে হাতকড়া পরিয়ে এবং চোখে কাপড় বেঁধে নির্যাতনের অভিযোগে সদর থানার ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তবে পুলিশ সুপার বলেছেন, প্রশাসনিক কারণে ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। জানতে চাইলে পুলিশ সুপার বলেন, প্রত্যাহারের অর্ডারে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কারণ মানে অনেক কিছু বোঝায়। এ ছাড়া অভিযুক্ত আরও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি…

আরো পড়ুন

আমি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না বলেও মন্তব্য করেন ট্রাম্প।  বুধবার তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। খবর সিএনএনের। ট্রাম্প বলেন, আমি চাই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানুষের হতাহত হওয়া বন্ধ হোক। তিনি বলেন, ‘আমি জয়-পরাজয়ের প্রেক্ষাপট নিয়ে ভাবি না। আমি মনে করি এটি নিষ্পত্তি করার দরকার। কারণ এতে অনেক লোক নিহত হচ্ছেন।’ পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একটি চরম ভুল করেছেন। তার মতো একজন স্মার্ট লোকের দ্বারা রুশ বাহিনীর মধ্যমে ইউক্রেনে আগ্রসন চালানো উচিত হয়নি। ট্রাম্পের দাবি— যদি তিনি…

আরো পড়ুন

সুদান থেকে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি

সুদান থেকে আরও ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংঘাতের মধ্যে দ্বিতীয় দফায় তারা দেশে ফিরলেন। এর আগে ১৩৬ জন জেদ্দা হয়ে দেশে ফিরেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওম) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয় সময় বুধবার রাত ১টায় জেদ্দা থেকে ওই প্রবাসীরা রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে আরও ৫৪ জন সুদান থেকে দেশে আসার কথা রয়েছে। সংঘাত কবলিত সুদানের পোর্ট সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আরও ১৭৬ জন বুধবার বিশেষ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা…

আরো পড়ুন

মোখা: ‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

চলমান মাধ্যমিক ও সমমান পরীক্ষার মধ্যেই ঘূর্ণিঝড় মোখার পূর্বাভাস পাওয়া গেছে।  রোববার বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আহাওয়া অফিস থেকে বলা হয়েছে। আর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিনটিতেও এসএসসি পরীক্ষা রয়েছে। প্রাকৃতিক সম্ভাব্য এই দুর্যোগে পরীক্ষা হবে কিনা এ নিয়ে সংশয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীদের মধ্যে ভয় ও শঙ্কা বিরাজ করছে। তবে কর্তৃপক্ষ বলছে, ঝড়ের গতিপ্রকৃতি ও সার্বিক অবস্থা বুঝে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় মোখার অবস্থান ছিল বাংলাদেশ উপকূল থেকে মোটামুটি ১২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে। এর গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা যে পূর্বাভাস…

আরো পড়ুন

দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী (২০২৩-২৪) অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। ১ হাজার ৩০৯টি প্রকল্পের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনইসি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চলে গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

প্রথম ফুটবলার হিসাবে পাঁচটি বিশ্বকাপে খেলা আন্তনিও কারভাহাল মারা গেছেন। মেক্সিকোর এই সাবেক গোলরক্ষক মঙ্গলবার প্রয়াত হয়েছেন ৯৩ বছর বয়সে। মেক্সিকো ও বিশ্ব ফুটবলের আইকন কারভাহাল ‘টোটা’ নামে পরিচিত ছিলেন। তিনি মেক্সিকোর হয়ে ১৯৫০ (ব্রাজিল), ১৯৫৪ (সুইজারল্যান্ড), ১৯৫৮ (সুইডেন), ১৯৬২ (চিলি) ও ১৯৬৬ (ইংল্যান্ড) ফিফা বিশ্বকাপে খেলেছিলেন। দীর্ঘ ৩২ বছর তার গড়া এই রেকর্ড অক্ষুণ্ন ছিল। ১৯৯৮ বিশ্বকাপে জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিউস সেই রেকর্ডে ভাগ বসান। মেক্সিকো জাতীয় দলের হয়ে ৪৭ ম্যাচ খেলেছিলেন কারভাহাল।

আরো পড়ুন