বর্তমানে ফের টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবনের লড়াই। রীতিমতো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন। কেউ যেন কাউকে ছাড় দিচ্ছেন না। তাদের পাল্টা জবাবের এই খেলা বেশ জমেই উঠেছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পাল্টা জবাব দিয়েছেন শাকিব। সেই সঙ্গে কিছু গুরুতর অভিযোগও এনেছেন এই নায়িকার বিরুদ্ধে। শাকিব বলেন, বুবলী আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদের জন্মের পর আমেরিকা থেকে দেশে এসে সে অনেকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল,…
আরো পড়ুনMonth: মে ২০২৩
থাইল্যান্ডে জাতীয় নির্বাচন আজ
জাতীয় নির্বাচনের প্রচারণা উৎসবের হৈ-হুল্লোড় শেষে আজ ভোটের মাঠে গোটা থাইল্যান্ড। স্থানীয় সময় সকাল ৮টা থেকেই দেশটির ৭৭টি প্রদেশের ৯৫ হাজার বুথে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। ভোটারের সংখ্যা পাঁচ কোটি ২০ লাখ। বিশ্লেষকরা বলছেন, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে থাইল্যান্ডে। প্রতিদ্বন্দ্বিতার পাল্লায় এক দিকে রয়েছেন পরিবারতন্ত্রের পেতংটান সিনাওয়াত্রা (৩৬)। ফিউ থাই পার্টি। অন্যদিকে সামরিক জান্তা প্রধান প্রয়ুত-চান-ও-চা (৬৯)। ইউনাইটেড থাই নেশন পার্টি। এই দুই প্রতিদ্বন্দ্বিই মুখে মুখে আলোচনার খোরাক হলেও ছায়ার মতো নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় আবির্ভাব হয়েছে তৃতীয় আরেক শক্তির। পিটা লিমজারোয়েনরাত। মুভ ফরওয়ার্ড নেতা। যুবসমাজ পরিচালিত গণতন্ত্রপন্থি একটি দল। ৪২ বছর…
আরো পড়ুনরাজনৈতিক ঝড় ধেয়ে আসছে: ফখরুল
সরকারবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ নিতে ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে ৪ দিনের বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ঝড় আসছে, উত্তাল সমুদ্র থেকে ধেয়ে আসছে এই বাংলাদেশের বুকে। আজকে ঝড় শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নেই। আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। সরকারকে পদত্যাগ করতেই হবে- এটাই এক দফা এক দাবি। নাহলে এই রাজনৈতিক ঝড় সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে’। বিএনপি…
আরো পড়ুনপ্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খেয়ে পলাতক প্রেমিক, বাড়িতে হাজির আরেক প্রেমিকা
ফরিদপুরের নগরকান্দায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে অনৈতিক কাজের সময় ধরা খেয়ে পলাতক রয়েছেন জনি গোবাইজার (২১) নামে এক যুবক। এ সময় বিয়ের দাবিতে সেই প্রেমিকের বাড়িতে হাজির হয়েছেন আরেক প্রেমিকা। জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের বাচ্চু গোবাইজার ছেলে জনি গোবাইজার সঙ্গে এক তরুণীর (২০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই সূত্র ধরে ওই তরুণী শুক্রবার বিকালে জনির বাড়িতে আসেন এবং বিয়ের দাবিতে সেখানেই অবস্থান করছেন। তরুণী বলেন, আমি ২০২০ সালে এসএসসি পাশ করেছি। আমার বাবা নেই। আমরা তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। জনির সঙ্গে…
আরো পড়ুনসিডনিতে পড়ুয়ার আসরের বর্ষপূর্তি উদযাপন
অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুরি লিংক গলফ ক্লাব কমিউনিটি হলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পড়ুয়ার আসরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ৬ মে। সীমিতসংখ্যক আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট লেখক কবি-সাহিত্যিক এ বর্ষপূর্তি আনন্দ উদযাপনে উপস্থিত ছিলেন। শনিবার সকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় গলফ ক্লাবসংলগ্ন হলটি সজ্জিত হয় বইপড়ার গুরুত্ব তুলে ধরা নানারকম ব্যানার ও পোস্টারে। সময়মতো সব অতিথিদের উপস্থিতিতে পুরো স্থান উৎসবমুখর হয়ে ওঠে। প্রথমেই নিমন্ত্রিত অতিথিদের চা চক্রের মাধ্যমে আপ্যায়িত করা হয়। এর পর নির্ধারিত সময়েই শুরু হয় পড়ুয়ার আসরের তিন পর্বে সাজানো প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল…
আরো পড়ুনবিএনপি-জামায়াতকে শিক্ষা দিতে যুবলীগই যথেষ্ট: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতে বিএনপি-জামায়াতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিহত করেছিল আগামী দিনেও নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এ দেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন মাতুব্বর প্রমুখ। মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা নেই। এ কারণে…
আরো পড়ুনরাস্তায় ব্যবসায়ীর লাশ, গলায় আঘাতের চিহ্ন
ভৈরব-কিশোরগঞ্জ সড়কে ছিনতাইকারীদের হাতে সজীব মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিকাপ্রসাদ এলাকার শিল্পনগরী সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে। নিহত সজীব নরসিংদী জেলার রায়পুরা থানার গাগুটিয়া গ্রামের গোলাপ মাস্টারের (ওরফে মজিবুর) ছেলে। নিহতের স্ত্রী স্বর্ণা বেগম (২৭) জানান, তার স্বামী লোহার ট্রলার (ডগেট) ব্যবসায়ী। গতকাল শনিবার ঢাকা থেকে এসে সজীব মিয়া বিকাল ৩টায় ৫০ হাজার টাকা নিয়ে কিশোরগঞ্জের নিকলী যাবে বলে বাসা থেকে বের হয়। যাওয়ার সময় সজীব তার স্ত্রীকে বলেছিল একটি ট্রলার কেনার জন্য বায়নার টাকা নিয়ে নিকলি যাবে এবং রাতের মধ্যে বাসায় ফিরবে।…
আরো পড়ুনসিগারেটে রাজস্ব ক্ষতি ৩৫০০ কোটি টাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢিলামি ও ভুল নীতির কারণে সরকার ৯ মাসে (জুলাই-মার্চ) সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে। এনবিআর-এর বেঁধে দেওয়া দামের চেয়ে বাড়তি দরে সিগারেট বিক্রি করায় এ রাজস্ব ক্ষতি হয়েছে। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর সরকার বঞ্চিত হয়েছে প্রাপ্য রাজস্ব থেকে। এই প্রেক্ষাপটে ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের খসড়া চূড়ান্ত করতে রেওয়াজ অনুযায়ী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে এনবিআর-এর প্রতিনিধিদল। বৈঠকে সিগারেটের বিক্রয়মূল্য, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা নির্ধারণসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, গত অর্থবছরে সিগারেট খাতে প্রায় ২৮ হাজার কোটি…
আরো পড়ুনভয়ঙ্কর রূপ ধারণ করেছে মোখা, গতি বেড়ে ২১৫ কিমি
ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (১৪ মে) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার…
আরো পড়ুনতুর্কি প্রেসিডেন্ট নির্বাচন আজ
প্রার্থীদের ঢাকঢোল পেটানো শেষ। এবার ভোটারদের পালা। তুরস্কে আজ প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে গত ২০ বছর ধরে তুরস্কের সিংহাসন দখল করে থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভাগ্য বদলের খেলা। তুর্কিরা আবারও এরদোগানের যুগে বাস করবেন কিনা স্থানীয় সময় বিকাল ৫টায়-ভোট শেষের কয়েক ঘণ্টা পর থেকেই। দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জীবনের শেষবেলায় এসে রাজনীতির শেষ পরীক্ষায় দাঁড়িয়েছেন তুরস্কের অপরাজিত নায়ক রিসেপ তাইয়েপ এরদোগান (৬৯)। দুই দশকের শাসনের অনিয়ম-স্বেচ্ছাচারিতার পলিতে তরতর করে বেড়ে ওঠা একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তুরস্কের এই ‘লৌহমানব’। ‘তুরস্কের…
আরো পড়ুন