পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের কোহাট জেলায় দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার কোহাট জেলার দারা আদম খেল এলাকায় দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের এই ঘটনা ঘটে। খবর ডনের। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সানিখেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তিনজন আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এ ছাড়া আহত ১২ জনের সবাই সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সোমবার বিকাল ৫টার দিকে দারা আদম খেল পাহাড়ি এলাকায় কয়লা খনির দখলকে ঘিরে এ সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ…
আরো পড়ুনMonth: মে ২০২৩
পরীমণির বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৫ জুলাই
হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন। গত বছরের ১৮ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন। গত ৬ জুলাই একই আদালতে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন বাদী…
আরো পড়ুনআওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে দলের সম্পাদকমন্ডলী। রোববার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে…
আরো পড়ুনপুরস্কারের টাকায় শপিং করবেন মোস্তাফিজ
রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড। টানটান উত্তেজনাকর সেই ম্যাচে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক স্পেলে অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। দলের অতিপ্রয়োজনের সময় মোস্তাফিজ একটা বিধ্বংসী স্পেল করেন ৩-০-৯-৩! যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ সেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়-দলকে জেতানোর বিশ্বাস ছিল কিনা? মোস্তাফিজ বলেন, ‘আমার তো এটা নরমালই… সব সময়ই তো করি! সিরিজের প্রথম দুই ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকতে হয় কাটার মাস্টারকে। শেষ ম্যাচে নামার আগে কোনো পরিকল্পনা ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজ বলেন, ‘এক দিন আগে থেকেই আমি…
আরো পড়ুনমনোনয়ন জমা দিলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বেলা ১১টায় সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র দাখিল শেষে তাপস ইভিএমে ভোট সুষ্ঠু হবে তা জনগণকে নিশ্চিত করার দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার ও মোরশেদ ফোরকান, জাতীয় পার্টির বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি,…
আরো পড়ুননির্বাচন নিয়ে ষড়যন্ত্র হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগের মাঠের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনেও ভোলা-১ আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রবীণ এই রাজনীতিবিদ। সোমবার ভোলার গাজীপুর রোডের বাসভবন হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের অনেক অর্জন রয়েছে। সব কিছু নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উপজেলা আওয়ামী…
আরো পড়ুনহাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি
আলোচিত অভিনেত্রী পরিমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীমনির সঙ্গেই রয়েছে তার ছেলে রাজ্য। রোববার দিনগত রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অসুস্থতার বিষয়টি পরীমনি নিজেই নিশ্চিত করেছেন। পরীমনির স্ট্যাটাস থেকে জানা গেছে, তার জ্বর। শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর হাসপাতালের বেডে মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে ছোট্ট রাজ্য। ছেলের ঘুমন্ত ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ ১৪ মে ছিল মা দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমনিকে। অসুস্থ অবস্থাতেও ছেলের প্রতি দায়িত্ব পালন…
আরো পড়ুনসালাউদ্দিন-মুর্শেদীসহ বাফুফে কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। সালাউদ্দিন-মুর্শেদীসহ ফুটবল ফেডারেশনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দুদকসহ সংশ্লিষ্টদের আগামী চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই আদেশে। সালাউদ্দিন, সালাম মুর্শেদী এবং সোহাগসহ ফুটবল ফেডারেশনের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে…
আরো পড়ুনশাকিবের উদ্দেশ্যে এবার যে বার্তা দিলেন বুবলী
ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎসসহ নানা অভিযোগ করেছেন। শাকিবের এসব অভিযোগে চরম বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন শবনম বুবলী। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। তার মধ্যে সর্বশেষ বুবলীর কাছে জানতে চাওয়া হয় এত কিছুর পরও শাকিবের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, তার উদ্দেশ্যে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন,…
আরো পড়ুনএখনো জিততে পারি, রানঅফ হলে মেনে নেব: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এখনো নির্বাচনে জেতার সম্ভাবনা আছে। তবে শেষ পর্যন্ত নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালে তা মেনে নেব। সোমবার সকালে রাজধানী আঙ্কারায় একে পার্টির কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে এমন কথা বলেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা করা হয়েছে, তাতে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিরোধী জোটের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন এরদোগান। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনার বাকি আছে, তাতেও প্রয়োজনীয় ভোট পেয়ে জিতে যেতে পারেন ৬৯ বছর বয়সি এরদোগান। বিশেষ করে…
আরো পড়ুন