শাকিব ও অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার হাত ধরেই শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণসহ বহু তারকা সিনেমায় এসেছেন। এসব তারকাদের ক্যারিয়ার ও ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় কথা বলেন ডিপজল। সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। শাকিব সম্পর্কে ডিপজল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। ওরে নিয়ে যা আরম্ভ হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। বিয়ে করতেই…

আরো পড়ুন

ফারুকের আসনে ফেরদৌসকে চান ওমর সানী

চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক প্রয়াত হয়েছেন সোমবার (১৫ মে)। মৃত্যুর পর থেকেই নায়কের সংসদীয় আসনটিতে কে মনোনয়ন পাবেন সে নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। তবে নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে। এ প্রসঙ্গে নিজের ফেসবুকে পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ওমর সানী। ভিডিওতে তিনি বলেন, ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুক। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। তিনি বলেন, গুলশান-বনানীর নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন।…

আরো পড়ুন

দেশে প্রতিবছর দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন

বাংলাদেশে প্রতিবছর দুই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ ক্যানসার রোগী আছেন। জটিল এ রোগের চিকিৎসায় প্রতি রোগী বছরে ব্যয় করছেন ৩ থেকে ৭ লাখ টাকা। এতে এসব পরিবার ঋণগ্রস্ত হয়ে খাদ্যসংকট এবং দারিদ্রসীমার নিচে নেমে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় এমন তথ্য উঠে আসে। রাজধানীর গুলশানের একটি হোটেলে আইডিএস রিসার্চ অ্যালমানাক ২০২৩ সম্মেলনের শেষ দিনে গবেষণাটি তুলে ধরা হয়। সংস্থাটির গবেষক ড. আব্দুর রাজ্জাক সরকার উপস্থাপনাটি তুলে ধরেন। এতে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ ক্যানসার…

আরো পড়ুন

নায়ক ফারুকের আসন শূন্য ঘোষণা

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) গত ১৫ মে মৃত্যুবরণ করেন। ফলে একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন ওই তারিখে শূন্য হয়েছে। এর আগে, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। উল্লেখ্য, যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ওই আসনে ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু…

আরো পড়ুন

রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার

চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে গহনার চাহিদা বাড়লেও দাম না বেড়ে, কমেছে কলকাতার খুচরা বাজারে। তবে বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও গহনা উপহার দিতে পছন্দ করে বাঙালিরা। আর তাই এই মাসে যদি সোনা বা রুপার গহনা কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়। গত সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি। গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামেরে দাম ছিলো ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১…

আরো পড়ুন

আমের ঝাল আচার তৈরির রেসিপি জেনে নিন

চলছে কাঁচা আমের সময়। বাজার এখন কাঁচা আমে ভরপুর। কাঁচা আম দিয়ে নানা ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখা হয়। ঝাল পছন্দ করা মানুষের জন্য কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমের ঝাল আচার। চলুন জেনে নিন রেসিপি- যা যা লাগবে আম ১ কেজি, সিরকা ১ কাপ, সরিষার তেল দেড় কাপ, সরিষাবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা চামচ, মরিচবাটা ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন আধা চা চামচ, লবণ ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, রসুন কোয়া ১৫-১৬টি, কাঁচা…

আরো পড়ুন

জামায়াতের মাদারীপুর জেলা আমির গ্রেফতার

জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৩) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুস সোবাহান খান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরানবাজার এলাকায় থাকেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর ও…

আরো পড়ুন

হজযাত্রা অনেক সহজ হয়েছে: প্রধানমন্ত্রী

ই-হজ ব্যবস্থাপনায় হজযাত্রা অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রম-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা সরকারে এসেই হজ ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা নেন। তখন যুদ্ধবিধ্বস্ত দেশ। একটা টাকা রিজার্ভ মানি নেই। কারেন্সি নোট নেই। গোলায় খাবার নেই। এর মাঝে মানুষ যাতে অল্প খরচে হজ করতে যেতে পারেন সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। হিজবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করে হজের ব্যবস্থা করেছিলেন।’ শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু সৌদির বাদশাহর কাছে অনুরোধ করেছিলেন যাতে…

আরো পড়ুন

নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ খেলার পাকিস্তানের প্রস্তাব নিয়ে যা জানাল ভারত

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো নিরপেক্ষ ভেন্যুতে ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।  ভারতের ক্রিকেট সংস্থা (বিসিসিআই) সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খবর জিও টিভির। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে এই আগ্রহ দেখান শেঠি। ভেন্যু হিসেবে শেঠির সবেচেয়ে বেশি পছন্দ ছিল ইংল্যান্ড। শেঠি বলেন, ‘হ্যা, আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ (ভারতের বিপক্ষে) হতে পারে। তবে সবচেয়ে ভালো হবে যদি ইংল্যান্ডে হয়, এরপরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো স্টেডিয়াম যদি দর্শকে পূর্ণ হয়, সেটি…

আরো পড়ুন

এ সকল পানি ডেকে আনছে ভয়াবহ শরীরিক ক্ষতি

বাইরে বের হলে ঠাণ্ডা ঠাণ্ডা কোমল পানীয় প্রচুর খাওয়া হয়। তবে কোমল পানীয় খেয়ে হয়ত সামান্য সময়ের জন্য স্বস্তি পাচ্ছেন। তবে ডেকে আনছেন ভয়াবহ শরীরিক ক্ষতি। অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করলে শরীরের অনেক ক্ষতি হয়৷ কোমল পানীয় ছোট-বড় সবার জন্য ক্ষতিকর। শিশুদের এই ঠাণ্ডা পানীয় থেকে দূরে রাখাটাই ভালো। চিনি দিয়ে বা কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি কোমল পানীয় আগাম মৃত্যুর ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে। কারণ এসব খাবারের কারণে হৃদরোগ এবং কয়েক ধরনের ক্যান্সারের সম্ভাবনা তৈরি হচ্ছে। খবর বিবিসির। হার্ভাড ইউনিভার্সিটির টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ পরিচালিত নতুন একটি গবেষণায়…

আরো পড়ুন