পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমাদের যে সংকল্প, সেটা থেকে আমাদের সরাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।  রোববার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন বাইডেন। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি। এনডিটিভি জানিয়েছে, তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের যে সংকল্প সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া। ‘আমরা নড়ব না, পুতিন আমাদের সংকল্প থেকে সরাতে পারবেন না, যদিও তিনি তা পারবেন বলে ভাবছেন,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইউক্রেনীয় প্রেসিডেন্ট…

আরো পড়ুন

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মজনু গ্রেফতার

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার রাতে শাহজানপুরের বাসা থেকে তুলে নেওয়ার পর সোমবার তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।  রফিকুল আলমের ছোট ভাই বদরুল আলম সোমবার সকালে জানান, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলেছে সকালে ডিবি অফিসে যেতে। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত আমার ভাইকে ডিবি অফিসে রাখা হয়। ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ সোমবার গণমাধ্যমকে বলেন, বিএনপির ওই নেতাকে মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে,…

আরো পড়ুন

স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল

রাজধানীর মিরপুরে সিয়াম (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নৃশংস এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়েছে। রোববার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে মিরপুরের দারুসসালামের লালকুঠির বসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম লালকুঠি বসুপাড়া এলাকার মো. আমিনের ছেলে। সে স্থানীয় লালকুঠি এলাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। নিহত সিয়ামের দুই বন্ধু সীতল ও আসিফ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে আমরা কয়েকজন বন্ধু মিলে আম কুড়াতে বসুপাড়া এলাকায় যাই। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০-২৫ জন যুবক আমাদের দিকে…

আরো পড়ুন

বিকেলে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে দুই দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) বিকেল ৩টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৩ মে থেকে ২৪ মে পর্যন্ত কাতারের রাজধানী দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম : এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী এতে অংশ নিচ্ছেন। ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি,…

আরো পড়ুন

ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

গাইবান্ধার সাদুল্লাপুরে পাথরবোঝাই ট্রাক্টর উল্টে কামরুল ইসলাম (২২) নামে এক চালক নিহত হয়েছেন।রোববার উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কামরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় জামুডাঙ্গার জাল্লাদুর মোড় থেকে ট্রাক্টরে পাথর নিয়ে ১নং দক্ষিণ হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন কামরুল। এরই মধ্যে দক্ষিণ হাটবামুনি গ্রামে পোঁছালে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় চালক কামরুল গাড়ির নিচে পড়ে নিহত হন। খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর…

আরো পড়ুন

ফ্রান্সে গাড়িতে গুলি করে ৩ জনকে হত্যা

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। পুলিশ জানায়, নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়। খবর বিবিসির। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি। মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এ বছর মার্সেই নগরীতে মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ এ ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০-এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পর পরই তাদের ওপর গুলিবর্ষণ…

আরো পড়ুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০ রকম অনিয়ম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিলাসবহুল বাংলো আছে। তা সত্ত্বেও ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাড়ি ভাড়া ভাতা নিচ্ছেন। বিষয়টিকে বিধিবহির্ভূত হিসাবে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রোববার সংস্থাটি দেশের উচ্চশিক্ষার জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের ১২ হাজার ২৬৩ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ লুটপাটের মোট ২০ খাতের তথ্যও উপস্থাপন করা হয়। ইউজিসির সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর  জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় যেসব খাতে আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে, তা বহুদিন ধরে চলছে। স্বায়ত্তশাসন থাকায় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের প্রয়োজনে নিয়ম তৈরি করতে পারে। এরই অপব্যবহার করার প্রবণতা দেখা…

আরো পড়ুন

নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। জাতীয় সংসদের প্রধান বিরোধী দলটি প্রাথমিকভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচনি রোডম্যাপ সাজাচ্ছে। পাশাপাশি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও মাথায় রেখেছেন পার্টির নীতিনির্ধারকরা। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে, অনেকটা ‘অবস্থা বুঝে ব্যবস্থা’-এমনই দাবি তাদের। জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধীদের দূরত্ব দিনদিন বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদেশিদের নানামুখী তৎপরতা। আওয়ামী লীগ ও তাদের শরিকরা সংবিধান মেনে…

আরো পড়ুন

গায়ক নোবেলকে জিজ্ঞাসাবাদে মিলেছে অনেকের তথ্য

প্রতারণার মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে যারা মাদক সরবরাহ করত- এমন অনেকের সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। নোবেলকে জিজ্ঞাসাবাদের পর রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গায়ক নোবেল যাদের যাদের কাছ থেকে মাদক পেতেন, তাদের ধরতে অভিযানে নামছি আমরা।এদের মধ্যে অনেক শিল্পীও রয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি। হারুন বলেন, নোবেল মাতাল হয়ে নানা কাণ্ড ঘটানোর জন্য এখন অনুতপ্ত। তিনি বলেন, সঙ্গদোষে মাদকাসক্ত হয়েছেন নোবেল।…

আরো পড়ুন

আইএমএফের হিসাবে রিজার্ভ গণনা চূড়ান্ত

আগামী অর্থবছরের ষাণ্মাসিক (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে কিছু চমক থাকছে। তার মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসাবে জুড়ে দেওয়া ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ম্যানুয়াল-বিপিএম ৬ অনুসরণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বিপিএম ৬ এর আওতায় দেশের রিজার্ভ নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) পদ্ধতিতে প্রকাশ করা হবে। তবে বর্তমান গণনা পদ্ধতিও বলবৎ থাকবে। আর ডলারের একক রেট নির্ধারণে নীতিগতভাবে সমর্থন মিলেছে। পাশাপাশি সুদের হার নির্ধারণে বেন্সমার্ক পদ্ধতি ও ইন্টারেস্ট করিডোর পদ্ধতি মানা হবে। এ ছাড়া মূল্যস্ফীতির হার ৬ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ৭ শতাংশ নির্ধারণে মতামত উঠে এসেছে। রোববার…

আরো পড়ুন