সাবেক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা সোমবার তার ইনস্টাগ্রাম ফিডে নতুন একটি ছবি পোস্ট করেছেন। নীল শাড়িতে ঝলমল করা সেই ছবিতে যারপর নেই আকৃষ্ট হয়েছেন তার ফ্যানরা। ফলে ছবিটি শেয়ার করার পর পরই সানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হামলে পড়েন ফলোয়াড়রা। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতীয় এই ক্রীড়া সেলিব্রিটি তার শৈলী এবং পোশাকের অসামান্য অনুভূতির জন্য দেশ ও বিদেশে অত্যন্ত প্রশংসিত। অবশ্য কটাক্ষও শুনতে হয় একটি মহল থেকে। জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা সম্প্রতি ফেমিনা ‘ইন্সপিরেশন অব অ্যা জেনারেশন’ শীর্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই অনুষ্ঠানে…
আরো পড়ুনMonth: মে ২০২৩
রাজ্য ছাড়াও আরেক সন্তানকে প্রকাশ্যে আনলেন পরীমনি!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তিনি মানেই ভাইরাল কিছু। সব সময়েই আলোচনায় থাকতে ভালোবাসেন এ অভিনেত্রী। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, সবুজ রঙের শাড়ি পরে বসে রয়েছেন পরীমনি। তবে তিনি একা নন, একটি শিশু ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এটা তার ছেলে রাজ্য নয়, এটা নাকি তার বড় ছেলে। নিজেই এমন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সামাজিকমাধ্যমে। পরীর কোলে ছোট্ট শিশুটি কে? জানা গেছে, অভিনেত্রীর আপকামিং ছবি মায়ের শুটিংয়ের সময় ছোট্ট শিশুটির সঙ্গে কাজ করেছিলেন পরীমনি।…
আরো পড়ুনআরআরআর খ্যাত অভিনেতার চিরপ্রস্থান
আইরিশ অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এ অভিনয় করেছেন স্টিভেনসন। এসএস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ২১ মে তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। রে স্টিভেনসনের জন্ম ১৯৬৪ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের লিসবার্নে। তার…
আরো পড়ুনহাসপাতালে মির্জা ফখরুল
তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন বিএনপি মহাসচিব।
আরো পড়ুন৪২-এ ফিরবেন ক্রিস গেইল!
তার বয়স এখন ৪২। এটা যদি ক্রিকেট খেলার বয়স হয়, তাহলে বলুন তো এই বয়সেও খেলার স্বপ্ন দেখেন কোন ক্রিকেটার। তিনি হলেন ক্রিস গেইল। সেই ২০০৯ থেকে আইপিএল খেলে আসা গেইলকে এ বছর নিলামে কেনেনি কোনো দল। এই প্রথম আইপিএলে অনুপস্থিত ক্যারিবীয় ব্যাটিং গ্রেট আগামী বছর ভারতের এই টি ২০ টুর্নামেন্টে অবসর ভেঙে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। তার কথায় আভাস পাওয়া গেছে যে, গেইল আইপিএলে ফিরে আবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। গত পরশু আইপিএলের প্লে-অফে খেলতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে ছয় উইকেটে হেরে যাওয়া বেঙ্গালুরুর কোহলির সেঞ্চুরি…
আরো পড়ুনচট্টগ্রাম-কক্সবাজার ঢাকা-ভাঙ্গায় ট্রেন ছুটবে ১৪০ কিমি.তে
বাংলাদেশে বর্তমানে গড়ে ৬৭ কিলোমিটার গতি নিয়ে ট্রেন চলে। জরাজীর্ণ লাইন আর বৈধ-অবৈধ লেভেলক্রসিংয়ের ফাঁদে এ গতি আরও কমে আসে। অথচ ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিসম্পন্ন ইঞ্জিন-কোচ রেল বহরে রয়েছে, যার সুফল পাচ্ছেন না যাত্রীরা। এবার সম্পূর্ণ নতুন রেলপথে সর্বোচ্চ গতি (১২০ থেকে ১৪০ কিমি.) নিয়ে ট্রেন চলবে। আগামী আগস্ট মাসেই চালু হচ্ছে পাহাড় ঘেরা চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার এবং ঢাকা-ভাঙ্গা রেলপথ। ঢাকা-ভাঙ্গা ৮২ কিলোমিটারের মধ্যে ১৭ কিলোমিটার উড়াল রেলপথ রয়েছে। বর্তমান সরকারের ফাস্ট ট্র্যাক ১০টি বিশেষ প্রকল্পের মধ্যে রেলের এ দুটি প্রকল্প অন্যতম। প্রকল্প দুটিতে এই প্রথম আন্ডারপাস-ওভারপাস সংবলিত রেললাইন স্থাপন…
আরো পড়ুনবিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত মেডিটেশন করেন
দেশে দিন দিন বাড়ছে মেডিটেশনের জনপ্রিয়তা। পরিপূর্ণ সুস্থতার জন্যে বিদ্যমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজন মেডিটেশন, এমন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক মহল। বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক অর্থাৎ টোটালি ফিট থাকতে মেডিটেশন বা ধ্যানের কার্যকারিতা এখন চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বর্তমান বিশ্বে সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধির প্রকোপই বেশি। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিস, মেদস্থূলতা, বিষণ্নতা, অনিদ্রা, উদ্বেগ-উৎকণ্ঠা, স্ট্রেস ইত্যাদির ফলে মৃত্যুর হার বাড়ছে। এসব…
আরো পড়ুনএবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা
৬৭তম ব্যালন ডি’অর দেওয়ার এখনও ৪ মাস বাকি। তবে এরই মধ্যে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এবার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার কে পেতে পারেন? এ নিয়ে মাসিক তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম। এ তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন যারা- এ তালিকার প্রথম স্থানে আছেন পিএসজির আর্জেন্টাইন গোলমেশিন লিওনেল মেসি। ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন আলবিসেলেস্তে মহানায়ক। আর ক্লাবের পক্ষে ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন মেসি। পিএসজিকে লিগ ওয়ান শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জেতার দৌড়ে রেখেছেন…
আরো পড়ুনকানাডায় সাংবাদিকতায় অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন দীন ইসলাম
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কানাডায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অ্যাওয়ার্ড পেয়েছেন দীন ইসলাম। জাতীয় এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা তাকে এ অ্যাওয়ার্ড দিয়েছে। টরেন্টোর সিটি হলে শুক্রবার অনুষ্ঠিত অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে দীন ইসলামকে প্রেস কাউন্সিলের ব্যাজ পরিয়ে দেন কানাডার অন্টারিও সরকারের ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী কিংগা সুরমা। এরপর তার হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী কিংগা। দীন ইসলাম ছাড়াও এ অনুষ্ঠানে ফিলিপাইন, ব্রাজিল কমিউনিটিসহ ১৫ জনকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। জাতিসংঘ ঘোষিত বার্ষিক প্রেস ফ্রিডম ডে’র এ অনুষ্ঠানে জাতীয় এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট অ্যান্ড…
আরো পড়ুনঅপুর বিরুদ্ধের শাকিবের পক্ষে বুবলীর ৬ বছর আগের স্ট্যাটাস ভাইরাল
ঢাকাই সিনেমার তারকাদম্পতি শাকিব খান ও শবনম বুবলীর মধ্যে কিছুদিন থেকেই চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ শুক্রবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বুবলী। শুধু তাই নয়, শাকিবের নামও উচ্চারণ করেননি এ অভিনেত্রী। এর আগে গণমাধ্যমে বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শাকিব খান। অথচ ২০১৭ সালের এপ্রিলে সাবেক স্ত্রী অপুর বিশ্বাসের সঙ্গে যখন শাকিবের দ্বন্দ্ব চরমে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে শাকিবের পক্ষে দাঁড়িয়েছিলেন বুবলী। সেসব স্ট্যাটাসের একটি নতুন করে সামনে এসেছে। সেখানে নানা মন্তব্য করছেন ভক্তরা। আবার বিভিন্ন ফেসবুক পেজেও অনেকেই শেয়ার করছেন বুবলীর সেই স্ট্যাটাস।…
আরো পড়ুন