চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে গুজরাটের দল হারলেও ওপেনার শুভমান গিল আইপিএলে একটি মাইলফলক স্পর্শ করেছেন। যে মাইলফলক এতদিন ভারতীয়দের মধ্যে শুধুই ছিল বিরাট কোহলির দখলে। আইপিএলের এক আসরে ৭০০ বা তার বেশি রান করা প্রথম ও একমাত্র ভারতীয় ক্রিকেটার ছিলেন কোহলি। ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৯৭৩ রান করেছিলেন তিনি। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে ৪২ রান করেছেন গিল। এতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান।…
আরো পড়ুনMonth: মে ২০২৩
সৌদির প্রশংসায় পঞ্চমুখ রোনালদো
মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ক্লাব আল নাসের। দলের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বেশি ২০ কোটি মার্কিন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৮ বছর বয়সি রোনালদো। তারপর থেকে আল নাসেরের হয়ে গতকাল পর্যন্ত ১৪টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এদিন ম্যাচ শেষে সৌদি আরবের একটি টিভি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদি লিগ আরও ভালো হচ্ছে। আগামী বছর এটা আরও ভালো হবে।’ রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবের লিগ ধীর ধীরে বিশ্বের সেরা…
আরো পড়ুন‘মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই সুযোগ দেওয়া উচিত’
পরিসংখ্যান এবং তথ্যের ভিত্তিতে নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া উচিত। এমনটি মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমার যা ক্রিকেট জ্ঞান আছে তাতে বুঝি, পরিসংখ্যানভিত্তিক দল নির্বাচন আদৌ সম্ভব নয় এবং পৃথিবীর কোথাও এমনটি নেই। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা উচিত। তাহলে এটি একটি ভালো পদক্ষেপ হবে। জাতীয় দল নির্বাচনের জন্য নতুন প্যানেল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি সম্প্রতি বলেছেন, নতুন কমিটির প্রধান নির্বাচক হলেন হারুন রশিদ। দলের পরিচালক থাকবেন মিকি…
আরো পড়ুনএবার শাকিব খানকে নিয়ে যা বললেন গায়ক আসিফ
ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচনা যে থামছে না— কখনো অপু বিশ্বাসকে আবার কখনো বুবলীকে নিয়ে। তাদের অনেকেই অনেক কথা বলেছেন। এবার শাকিব খানকে নিয়ে কথা বললেন কণ্ঠশিল্পী আসিফ আকবার। বুধবার সকালে গায়ক তার সামাজিকমাধ্যম ফেসবুকে এসব কথা বলেন। আসিফ আকবার বলেন, দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি ২০ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লে-ব্যাক আর্টিস্ট হিসেবে তার লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা-সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনো মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার…
আরো পড়ুন‘ওহ ফাতিমার’ পর এবার দীপিকার প্রতি আগ্রহী ক্রিস গেইল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে পারফর্ম করার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ক্রিকটার ক্রিস গেইল। ক্রিস গেইল বর্তমানে তার ‘ওহ ফাতিমা’ গানের প্রচারে ব্যস্ত রয়েছেন। গানটি ভারতীয় ও জ্যামাইকান সঙ্গীতের মিশ্রণ। একটি অনুষ্ঠানে এই ক্রিকেটার বলেন, তিনি কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান। ক্রিস গেইল বলেন, ভবিষ্যতে বলিউডে মিউজিক অ্যালবামে কাজ করার সুযোগ পেলে দীপিকা পাড়ুকোনের সঙ্গে পারফর্ম করতে চাই। দীপিকাকে একজন ভালো নারী উল্লেখ করে তার সঙ্গে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন জনপ্রিয় এ ক্রিকেটার। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর সময় লকডাউনের সময়…
আরো পড়ুন‘শাকিব সম্পর্কে মন্তব্য করার আগে ৫০ বার পানি খাওয়া দরকার’
কোনো বড়মাপের মানুষের বিষয়ে মন্তব্য করার আগে যদি ৫ বার পানি খাওয়া লাগে তবে শাকিব খানের বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার বলে মনে করেন অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। অপু বিশ্বাস বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। তাই তার বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর…
আরো পড়ুনপরিচয় মিলল শিরিনকে চুমু দেওয়া সেই যুবকের
বর্তমানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকার চুমুকাণ্ডে উত্তাল নেটদুনিয়া। ভক্তের আবদার পূরণ করতে গিয়ে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এই অভিনেত্রী। সম্প্রতি শিরিনকে চুমু দেওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। বুধবার (২৪ মে) নিজের ফেসবুকে ছেলেটির পরিচয় প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেছে শিরিন শিলা। ওই ভিডিওতে দেখা গেছে, ছেলেটির নাম মাসুদ রানা। অভিনেত্রীর গাড়ির ড্রাইভারসহ কয়েকজন ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শিরিন শিলার কাছে। তখন ‘পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে’ ভয়ভীতি দেখালে, ছেলেটি অভিনেত্রীর পা ধরে মাফ চায়। এ সময় উপস্থিত দুই-একজন মারতে উদ্যোত হয় মাসুদ রানাকে। যদিও ভক্ত পরিচয় দিয়ে…
আরো পড়ুন‘পরিশোধের সক্ষমতা আছে বলেই আইএমএফ ঋণ দিয়েছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিষদের সক্ষমতা আছে বলেই বাংলাদেশকে আইএমএফ ঋণ দিয়েছে। বুধবার (২৪ মে) কাতারে ইকোনমিক ফোরামে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বানও জানান সরকারপ্রধান। তিনি বলেন, জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ভোট দেওয়া জনগণের অধিকার। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না হলে থাকব না।
আরো পড়ুনমেট্রোরেলের নিরাপত্তায় ‘এমআরটি পুলিশ’ গঠনে প্রজ্ঞাপন
মেট্রোরেলের নিরাপত্তায় মেট্রো পুলিশ ইউনিট বা এমআরটি পুলিশ গঠন চূড়ান্ত করেছে সরকার। ইউনিটটি গঠনে একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণ হয়েছে। কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন ইন্সপেক্টর (নিরস্ত্র), একজন ইন্সপেক্টর (সশস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই…
আরো পড়ুন১০ দফা শিগগিরই এক দফায় পরিণত হবে : নোমান
বিএনপির ১০ দফা বাস্তবায়নের আন্দোলন শিগগিরই এক দফায় পরিণত হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নোমান বলেন, এখনও হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি, যা শিগগির এক দফায় পরিণত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০১৮ সালের নির্বাচনে যেমন জনগণ ভোট দিতে পারেনি, এবারেও পারবে না। তাই এ স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপির এই নেতা বলেন, রাতের…
আরো পড়ুন