দেশে স্মার্টওয়াচ এনে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কিসিলেক্ট ব্র্যান্ড। এবার নারীদের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট।কিসিলেক্ট লোরা লেডি কলিং ওয়াচ নামের স্মার্টওয়াচটি সম্প্রতি উন্মোচন করে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। জনপ্রিয় টেক রিভিউয়ার সোহাগ ৩৬০ ডিগ্রির সোহাগ মিয়া এবং টেক থিয়েটারের শাহনাজ আক্তার শুক্রবার রাতে মোশন ভিউয়ের ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে স্মার্টওয়াচটি উন্মোচন করেন। উন্মোচনে লাইভে যুক্ত হয়ে বেশ কয়েকজন জিতে নিয়েছেন কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচ, আকর্ষণীয় গিফট এবং অফিসিয়াল টি-শার্ট ও চাবির রিং। সেখানে নারীদের জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দুই টেক রিভিউয়ার। জানান,…
আরো পড়ুনMonth: মে ২০২৩
ভেটকি মাছে বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ
ভোজনরসিক বাঙালির পাতে মাছ থাকবে না, তা আবার হয় নাকি! কথাতেই বলে ‘মাছে ভাতে বাঙালি’। ভাজা, ঝোল, কালিয়া, সর্ষে, পাতুরি, মালাইকারি – মাছের যে কত রকমের পদ হয় তা একমাত্র বাঙালিই জানে! তবে মাছের দেশি পদের পাশাপাশি, বাঙালির কিন্তু কন্টিনেন্টাল পদও বেশ পছন্দ। কন্টিনেন্টাল খাওয়ার জন্য সাধারণত রেস্টুরেন্টেই যেতে হয়। তবে জিভে জল আনা কন্টিনেন্টাল রান্না বাড়িতে বানানো কিন্তু খুব একটা ঝক্কির নয়! সহজেই বানিয়ে ফেলা যায় এই জাতীয় পদ। এ বার চির পরিচিত ভেটকি মাছ দিয়েই বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ। রইল প্রণালী। লেমন বাটার গার্লিক ফিশের উপকরণ: মাঝারি…
আরো পড়ুন৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ
প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়ে গেছে। তাদের মধ্যে সদ্যজাত শিশু ও সন্তানসম্ভবা নারীও ছিলেন। দুটি মানবাধিকার সংস্থা এই খবর জানিয়েছে। খবর আল জাজিরা। বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন শুক্রবার বলেছে যে, বুধবার সকালে তারা নৌকাটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ওই সময় মাল্টা এবং ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল। ইতালীয় এনজিও ইমার্জেন্সি বৃহস্পতিবার বলেছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরও একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা…
আরো পড়ুননিগারের সেঞ্চুরি ফারজানার আক্ষেপ
শেষ তিন বলে সেঞ্চুরি পূরণের জন্য নিগার সুলতানা জ্যোতির প্রয়োজন ছিল নয় রান। পরপর দুই চারের পর শেষ বলে সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর সেঞ্চুরি পেয়ে গেলেন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অধিনায়ক। তবে তার সতীর্থ ফারজানা হক পিংকির (৯২*) সেই সৌভাগ্য হয়নি। আট রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তাদের দুজনের দারুণ ইনিংসে ফতুল্লায় গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে রূপালী ব্যাংক জিতেছে ১৪৮ রানে। বৃহস্পতিবার মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের অপর দুই ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান। বিকেএসপির এক নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে…
আরো পড়ুনবাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি: যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় হচ্ছে গণতন্ত্র। এ কারণেই আমরা এই ঘোষণা দিয়েছি, উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’ স্থানীয় সময় বৃহস্পতিবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ চায় যুক্তরাষ্ট্র। আর এ জন্যই নতুন ভিসানীতি আরোপ করেছে দেশটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন বিরোধী দলকে আসন্ন…
আরো পড়ুনপ্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব: কাদের
গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন ফ্রি অ্যান্ড…
আরো পড়ুননেইমারকে আর্সেনালে দেখতে চান পেতি
লিওনেল মেসির সঙ্গে প্যারিসের দলটির বর্তমান চুক্তির মেয়াদ আছে এ মাসের জুন পর্যন্ত, তবে এখনো নতুন কোনো চুক্তি নিয়ে খবর নেই। ইউরোপের সংবাদমাধ্যমগুলো বলছে— প্যারিসে আর থাকছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তবে ধারণা করা হচ্ছে, পিএসজিতে এমএনএম ত্রয়ী যে ভাঙছে, এটা এখন অনেকটাই নিশ্চিত। শুধু মেসিই নন, পিএসজি ছাড়ার কথা নাকি ভাবছেন নেইমারও। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর ছাপার পর বড় ক্লাবগুলোর অনেকেই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য চেলসি ও আর্সেনাল। নেইমার যদি পিএসজি ছাড়েন, তা…
আরো পড়ুনপ্রাথমিকে প্রযুক্তি ব্যবহার: উচ্চ শিক্ষায় আগ্রহ বেড়েছে মেয়েদের
ট্যাব ডিভাইসের মাধ্যমে শিশুদের ইংরেজি শেখাচ্ছেন ক্লাস শিক্ষক। শিশুরা ক্লাস উপভোগ করছে এবং চেষ্টা করছে শিক্ষকের সঙ্গে ইংরেজিতে কথা বলার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। শিশুদের এমন প্রচেষ্টা দেখে তাদের অভিভাবকরাও খুশি। নিয়মিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার হলে তাদের শিশুরা পড়াশোনায় আরও ভালো করবে বলে প্রত্যাশা তাদের। পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া (ছদ্মনাম) বলেন, আমি আগে পড়াশোনা ভালোভাবে বুঝতাম না, কিন্তু এখন ভালো করে বুঝি। কারণ আমাদের যে ট্যাবগুলো দিয়েছে, সেগুলোতে ইংরেজি ও বাংলার অধ্যায়গুলো ছড়া আকারে রয়েছে, যা সহজেই মুখস্ত হয়ে যায়। এ…
আরো পড়ুনইতালিতে ই-পাসপোর্টের দাবি প্রবাসীদের
ইতালিতে ই-পাসপোর্ট চালু করতে দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তারা এ দাবি জানিয়ে আসছেন। বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছে দূতাবাসও। যেহেতু এমআরপি দিয়েই ডকুমেন্টারি সব কাজ হচ্ছে, সেহেতু খুব শিগগির এটি চালুর সম্ভাবনা দেখছে না দূতাবাস। যদিও ই-পাসপোর্ট চালু করা নিয়ে প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি জানাচ্ছে রোম বাংলাদেশ দূতাবাসের কাছে। এ বিষয়ে আখন শিপন নামে এক বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করুন। নতুবা আমরা আবারও আন্দোলনের কর্মসূচি হাতে নেব। এমডি সিয়াম খান নামে এক বাংলাদেশি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ই-পাসপোর্ট চালু করেন। এ প্রসঙ্গে, যুগান্তর…
আরো পড়ুনচ্যাম্পিয়নস লিগ খেলতে না পারায় ‘বিধ্বস্ত’ সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষের দিকে এসে দুর্দান্ত খেলে লিভারপুল। দুর্দান্ত খেললেও সেরা চারে থাকা সুতোয় ঝুলছিল ক্লাবটির। বৃহস্পতিবার সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার হতাশায় ভেঙে পড়েন মোহাম্মদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের জয়েই মূলত শেষ চারের আশা শেষ হয়ে যায় লিভারপুলের। ওল্ড ট্রাফোর্ডে গতকাল পুরোপুরি চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড। তাতে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসেন রেড ডেভিলরা। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। অলরেডরা তাদের শেষ ম্যাচ জিতলে…
আরো পড়ুন