টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য নতুন নতুন ছবি শেয়ার করেন। এতে যে সবসময় প্রশংসাই মেলে এমনও কিন্তু নয়। কখনো সমালোচনার মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। যদিও বিষয়গুলো নিয়ে বরাবরই চুপ থেকেছেন তিনি। বর্তমানে রাজপত্নী ব্যস্ত রয়েছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিংয়ে। এ রিয়্যালিটি শোতে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচারকের আসন উজ্জ্বল করেছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগতজীবন নিয়েও সবসময় চর্চায় থাকেন শুভশ্রী। শুটিং সামলে সবসময় তিনি চেষ্টা করেন একমাত্র সন্তান ইউভানকে সময় দিতে। এসব ব্যস্ততার মাঝেই ‘ড্যান্স বাংলা ড্যান্স’র শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা চাইলেন পরিকল্পনামন্ত্রী
আদানির বিদ্যুৎ আসছে, জাহাজে কয়লাও আছে। দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে সেটা সম্ভব না হলে ক্ষমাও চেয়েছেন তিনি। হাওরে আগাম বন্যা রোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ শনিবার সকালে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এ সময় আরও বলেন, আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। তবে এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুবন্ত সড়ক ও উড়াল সড়ক নির্মাণ করা হবে। অন্যদের মধ্যে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট- সুনামগঞ্জ সংরক্ষিত আসনের…
আরো পড়ুনআফগান ক্রিকেট টিম ঢাকায়
ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখেন আফগানরা। ইনজুরির কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে সফর সঙ্গী করতে পারেনি তারা। দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। শনিবার বেলা ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানিস্তান দলের প্রথম বহর। এই বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ ক্রিকেটার এসেছেন। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র…
আরো পড়ুনধূমপান ছাড়ার ১০ সহজ উপায়
ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, এই কথা সবারই জানা। তারপরও অনেকে অভ্যাস ত্যাগ করতে পারেন না। কাজটা যতটা ভাবা সহজ, ঠিক ততটাই চ্যালেঞ্জিং। এদিকে, প্রতিদিন একাধিক সিগারেট পান করার কারণে শরীরে তৈরি হচ্ছে নানা জটিলতা। ফুসফুস তো বটেই, সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গের ওপর খারাপ প্রভাব পড়ছে। ইউএস সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি সমীক্ষা অনুসারে, ধূমপায়ীরা অধূমপায়ীদের তুলনায় ১০ বছর কম বাঁচেন। এ ছাড়া তাদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক বা অন্যান্য স্বাস্থ্যগত পরিস্থিতির ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। নিকোটিন এবং তামাক জাতীয় দ্রব্যে অত্যন্ত আসক্তি হতে পারে বলে অভ্যাস ত্যাগ…
আরো পড়ুনরাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান!
মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্লান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে ইরান। রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর আলজাজিরার। তিনি বলেন, ইরান ওই প্লান্টের জন্য বস্তুগত সহায়তা দিচ্ছে। আগামী বছরের শুরুতেই প্লান্টটি কার্যক্রম শুরু করতে পারবে। যুক্তরাষ্ট্র আরও দাবি করে যে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ায় শত শত ড্রোন পাঠিয়েছে ইরান। কিরবি আরও বলেন, কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের…
আরো পড়ুনপ্রথমবারের মতো পর্দা উঠল সামিট ও এক্সপোর
দেশে প্রথমবারের মতো পর্দা উঠল জেসিআই বাংলাদেশ আয়োজিত স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। শনিবার চলবে ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড-২০২৩’ আয়োজন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে নিবন্ধনের মাধ্যমে শুরু হয় দর্শনার্থীদের প্রবেশ। এরপর উদ্বোধন করা হয় সামিট ও এক্সপোর। স্মার্ট বাংলাদেশের চারটি পিলার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রকল্পের পলিসি…
আরো পড়ুনযে মাইলফলক অর্জন করলেন শাদাব খান
পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান বর্তমানে চলমান ভাইটালিটি ব্লাস্ট-২০২৩ এ সাসেক্সের প্রতিনিধিত্ব করছেন। সেখানেই বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক অর্জন করলেন তিনি। রেকর্ড বইয়ে উঠল তার নাম। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ২৪ বছর ২৪৭ দিন বয়সি শাদাব দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ২৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। বৃহস্পতিবার টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ২৫০ ম্যাচ খেলার শীর্ষস্থান ধরে রেখেছেন। খবরে বলা হয়েছে, পাকিস্তানের এই অলরাউন্ডারের স্ট্রাইক রেট ১৩৫.৭৩। তিনি আটটি অর্ধশতক হাঁকিয়ে মোট…
আরো পড়ুনঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল ধানক্ষেতে
ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বসতঘর থেকে শাজাহান (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় বাড়ির পাশের ধানক্ষেতে পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি বটতলা গ্রামে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে। নিহত শাজাহান ওই একই এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে। শাজাহানের সংসারে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাইদের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলছিল। শাজাহানের ওই সম্পত্তি নিয়ে (মৃত্যুর দিন) শনিবার স্থানীয় সালিশ-মীমাংসা হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে বাজার…
আরো পড়ুনশিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
নীলফামারীর কিশোরগঞ্জে শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল মনি আক্তার নামে (২১) নামে এক গৃহবধূর লাশ। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে জেলার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে শুক্রবার দুপুর ২টায় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের রঞ্জু মিয়া ওরফে টসসুর স্ত্রী। এ ঘটনার পর নিহতের স্বামী ও তার শ্বশুর শামসুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, তাদের স্বামী-স্ত্রীর মাঝে সকালে ঝগড়া হয়। দুপুরে পরিবারের লোকজন ধানের বীজ বপনের কাজে দোলা যায়। এ সুযোগে ওই গৃহবধূ শয়নঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এ সময়…
আরো পড়ুনবায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। সিরাজুল আলম খানের জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। এ সময় সিরাজুল আলম খানকে ‘স্বাধীনতার প্রাণ পুরুষ, নেপথ্যের নায়ক ও সফল স্বপ্নদ্রষ্টা’ হিসেবে তুলে ধরেন আ স ম আবদুর রব। শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল…
আরো পড়ুন